Sunday, May 17, 2026

অগ্নিপথ সেনায় নিয়োগে আবেদনের বয়স ২১ থেকে বাড়িয়ে ২৩ করল কেন্দ্র

Date:

Share post:

কেন্দ্রের অগ্নিপথ সেনায় নিয়োগ নিয়ে বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে আগুন জ্বলছে। দেশের অনেক জায়গায় তরুণরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। বুধবারের পর বৃহস্পতিবারেও একাধিক জায়গায় ছাত্রদের বিক্ষোভ অব্যাহত ছিল। এরকম পরিস্থিতিতে সরকার স্পষ্ট করেছে যে অগ্নিবীরদের ভবিষ্যত স্থিতিশীল কারণ অনেক প্রার্থী এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সরকার এই সমস্যাকে কেন্দ্র করে কিছু উদ্বেগজনক প্রশ্নের জবাব স্পষ্ট করে দিয়েছে।

ওই প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়াল কেন্দ্র। আবেদনের বয়স ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হয়েছে।

কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, গত দু’বছরে সেনা বাহিনীতে নিয়োগ করা সম্ভব হয়নি। এই বিষয়টি সম্পর্কে সরকার যথেষ্ট সচেতন। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে, ২০২২ সালে প্রস্তাবিত অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে এককালীন ছাড় দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৩ করা হচ্ছে।
প্রসঙ্গত, কেন্দ্র এর আগে ১৭ বছর থেকে ২১ বছর পর্যন্ত যুবক-যুবতীদের সেনায় চার বছরের চুক্তিতে নিয়োগ করার ঘোষণা করে। কেন্দ্র এই প্রকল্পের নাম দেয় অগ্নিপথ। চুক্তির ভিত্তিতে সেনা বাহিনীতে নিয়োগের বিরুদ্ধে বিহার-সহ দেশের একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়। বিহারে বিক্ষোভ চলাকালীন বিজেপি কার্যালয়ে আগুনও ধরে দেওয়া হয়।
এ ছাড়া এক বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। ছাপরায় একটি ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে কেন্দ্র কিছুটা বাধ্য হয়েই নিয়ম শিথিল করল।

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...