Saturday, May 16, 2026

Atk Mohunbagan: যুব দলে নজর এটিকে মোহনবাগানের, বাছবেন বাগানের হেডস‍্যার

Date:

Share post:

সিনিয়র দলের পাশাপাশি এবার জুনিয়র দলের নজর দিচ্ছে এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। আর এই যুব দল নির্বাচনেও দায়িত্বে থাকছেন বাগানের হেডস‍্যার জুয়ান ফেরান্দো। আগামী ২০ জুন থেকে যুবভারতীতে শুরু হবে সবুজ-মেরুনের তিনটি বয়সভিত্তিক দলের প্রাথমিক নির্বাচন। এই নির্বাচন থেকে ফুটবলারদের বাছবেন কোচ জুয়ান ফেরান্ডো। এবং তাকে সহায়তা করবেন সহকারী কোচ বাস্তব সহ অন্যান্য সাপোর্ট স্টাফ। নির্বাচন হবে অনুর্ধ্ব ১৩, অনুর্ধ্ব ১৫ ও অনুর্ধ্ব ১৮ দলের।

যুব দল থেকে উঠে এসেছেন কিয়ান নাসিরি, আর্শ আনোয়ার, সুমিত রাঠি ও ফারদিন আলি মোল্লার মত প্রতিভাবান ফুটবলাররা। যুব ফুটবলারের উন্নয়নে বিশ্বাসী জুয়ান ফেরান্ডো।

অনুর্ধ্ব ১৩ দলের নির্বাচনের জন্য খেলোয়াড়দের জন্ম হতে হবে ১ জানুয়ারি ২০১০ এর পর। অনুর্ধ্ব ১৫ এর ক্ষেত্রে ১ জানুয়ারি ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০০৯ এর মধ্যে জন্ম গ্রহণ করতে হবে। আর শেষে অনুর্ধ্ব ১৮ এর জন্য ১ জানুয়ারি ২০০৫ থেকে ৩১ ডিসেম্বর অবধি জন্ম গ্রহণ করা খেলোয়াড়রা অংশ নিতে পারবেন।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...