Wednesday, May 13, 2026

বিধানসভায় অধ্যক্ষকে আপত্তিকর মন্তব্য, শুভেন্দুর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের অভিযোগ

Date:

Share post:

বিধানসভায় সদ্য সাসপেনশন প্রত্যাহার হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Shuvendu Adhikari)। তবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফের একবার সমস্যায় পড়তে চলেছেন তিনি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে (Biman Banerjee) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের অভিযোগ তুললেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। যার জেরে গত ১ বছরে তৃতীয়বার শুভেন্দুর বিরুদ্ধে আনা হল স্বাধিকার ভঙ্গের নোটিশ(Privelege mosion)।

গত ১৫ জুন মুকুল রায়ের দলত্যাগ ইস্যুতে বিধানসভায় দাঁড়িয়ে স্পিকারকে জড়িয়ে বিতর্কিত মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “স্পিকার বলছেন মুকুল রায় বিজেপিতে। আর মুকুল রায় নিজে বলছে তিনি তৃণমূলে (TMC)। স্পিকার না পারছেন গিলতে না পারছেন উগরোতে। আসলে খেতেই জানে না তো খাবে কি!” স্পিকারকে উদ্দেশ্য করে শুভেন্দুর এই মন্তব্য অপমানজনক ও স্বাধিকার ভঙ্গের সামিল বলে অভিযোগ তোলেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। ইতিমধ্যেই তৃণমূলের এই অভিযোগ গ্রহন করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবং তা পাঠানো হয়েছে প্রিভিলেজ কমিটির কাছে। প্রিভিলেজ কমিটি শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত শুরু করবে। দোষী প্রমানিত হলে ফের শাস্তির মুখে পড়তে পারেন শুভেন্দু।

উল্লেখ্য, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগেও শাস্তির মুখে পড়েছেন শুভেন্দু। গত বাজেট অধিবেশনে শৃঙ্খলা ভঙ্গের জেরে সাস্তির মুখে পড়েন তিনি। বাদল অধিবেশনে আলোচনা চলাকালীন তৃণমূল বিধায়কদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন শুভেন্দু-সহ বিজেপি (BJP) বিধায়করা। যার জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ ৫ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় গত বৃহস্পতিবারই সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে তাঁর। এবার ফের অভিযোগ উঠল শুভেন্দুর বিরুদ্ধে।


Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...