Friday, June 26, 2026

শ্বাসনালীতে সংক্রমণ-নাক দিয়ে রক্তপাত, বেশ অসুস্থ সোনিয়া গান্ধী

Date:

Share post:

কোভিড পরবর্তী জটিলতায় আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দিল্লির গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এখনও  কোভিড-পরবর্তী একাধিক শারীরিক অসুস্থতা রয়েছে সোনিয়ার। তাঁর নাক দিয়ে রক্তপাত হচ্ছে। শ্বাসযন্ত্রের নিম্নাংশে ছত্রাক সংক্রমণ হয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসকরা দিনরাত তাঁকে পর্যবেক্ষণ করছেন। গত ১২ জুন সোনিয়াকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে মায়ের অসুস্থতার কারণে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেই গঙ্গারাম হাসপাতালে যান রাহুল গান্ধী। সারারাত তিনি মায়ের কাছেই ছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। শুক্রবার রাহুলকে চতুর্থবার জেরার প্রয়োজনে ইডি তলব করেছিল। কিন্তু মা সোনিয়ার অসুস্থতার কারণে রাহুল যেতে পারেননি। আরো দুদিন সময় চেয়ে নিয়েছেন।   ইডি সূত্রে জানা গিয়েছে  আগামী সোমবারের  আগে রাহুলকে ডাকা হবে না।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...