Friday, June 26, 2026

অগ্নিপথের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ! বিহারের উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা

Date:

Share post:

আজও অব্যাহত ‘অগ্নিপথ’-এর প্রতিবাদে বিক্ষোভ। দেশজুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ। যা নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা। এদিন বিহারের সমস্তিপুরের পর উত্তরপ্রদেশের বালিয়া ও তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ স্টেশনে ট্রেনে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় রেলস্টেশন, ট্রেনের জানলা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও রেলরক্ষী বাহিনীর সদস্যরা উঠে পড়ে লাগে। পরে পরিস্থিতি আয়ত্তে আনেন। জ্বলন্ত কামরাগুলি তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন:আর কিছুক্ষণ পরেই জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট?


অগ্নিপথের প্রতিবাদে শুধু রেলস্টেশনে হামলা বা রাস্তায় অবরোধ-বিক্ষোভ নয়, বিহারে নীতীশ কুমার সরকারের উপমুখ্যমন্ত্রী, বিজেপি নেত্রী রেণুদেবীর পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ায় গ্রামের বাড়িতে বিক্ষোভকারীরা হামলা চালায়। আপাতত রেণু বেতিয়ায় নেই। তিনি পাটনায় আছেন।লক্ষ্ণীসরাইয়ে বিজেপির অফিসেও হামলা হয়েছে বলে অভিযোগ। বেগুসরাইতে কয়েকশো ছাত্র মূল সড়ক দখল করে আছে।


গোটা ঘটনার জেরে ব্যাহত ট্রেন চলাচল।মাঝ রাস্তায় আটকে গিয়েছে হাওড়া-শিয়ালদহ থেকে ছাড়া আটটি ট্রেন। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে পূর্বা, দুন, শিয়ালদা-নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-মুম্বই CSTM, হাওড়া-অমৃতসর মেল। এছাড়াও সময়সূচি বদলাতে পারে হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, আসানসোল-টাটা এক্সপ্রেস, জয়নগর-হাওড়া এক্সপ্রেস, মালদা টাউন-কিউল এক্সপ্রেসের। বাতিল করা হয়েছে মালদা টাউন-লোকমান্য এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস।



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...