Saturday, May 16, 2026

World Cup: নভেম্বর থেকে শুরু ফুটবল বিশ্বকাপ, একনজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে রয়েছে কোন দেশ

Date:

Share post:

বেজে গিয়েছে ফুটবল যুদ্ধের দামামা। বছরের শেষ দিক থেকে শুরু হতে চলেছে ২০২২ ফুটবল বিশ্বকাপ। ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফুটবল যুদ্ধ। চলবে ১৮ ডিসেম্বর পযর্ন্ত। আর এই যুদ্ধেরই হয়ে গেল গ্রুপ বিন‍্যাশ। গত ১ এপ্রিল বিশ্বকাপের ড্র এবং সূচি ঘোষণা করা হয়েছিল। শুধু বাকি ছিল তিনটি জায়গা। সম্প্রতি সেই তিনটি জায়গার যোগ্যতা অর্জন করে ফেলেছে। এই তিনটি দেশ হল ওয়েলস, অস্ট্রেলিয়া এবং কোস্টারিকা।

প্রতিবার বিশ্বকাপ জুন জুলাই মাসে শুরু হলেও ২০২২ বিশ্বকাপ শুরু হবে নভেম্বর মাসে। কাতারের গরমের কথায় মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ইতিমধ্যেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি দেশ। ইউরোপের দেশগুলি ব্যস্ত নেশনস লিগে খেলতে। এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলি প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত। ২০২২ বিশ্বকাপে প্রথম দেশ হিসাবে খেলার যোগ্যতা অর্জন করে ব্রাজিল। এরপর ধাপে ধাপে বিশ্বকাপের যোগ‍্যতা অর্জন করে আর্জেন্তিনা, স্পেন, জার্মানি। তবে এবার যোগ‍্যতা অর্জন করতে ব‍্যর্থ হয় হেবিওয়েট দেশ ইতালি। ২০২০ সালে ইউরো কাপ দেশ বঞ্চিত রইল ২০২২ থেকে। উত্তর ম্যাসিডোনিয়ার কাছে প্লে-অফে হেরে বিশ্বকাপে যাওয়া হয়নি আর তাদের। চলতি বিশ্বকাপের আগে যা বহু চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

একনজরে ২০২২ বিশ্বকাপের প্রতিটি গ্রুপ, দেখে নেওয়া যাক কোন গ্রুপে রয়েছে কোন কোন দেশ:

গ্রুপ এ: কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস

গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, আমেরিকা, ওয়েলস

গ্রুপ সি: আর্জেন্তিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড

গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, টিউনিশিয়া, অস্ট্রেলিয়া

গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা

গ্রুপ এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া

গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইৎজারল্যান্ড, ক্যামেরুন

গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া

আরও পড়ুন:Atk Mohunbagan: যুব দলে নজর এটিকে মোহনবাগানের, বাছবেন বাগানের হেডস‍্যার

 

 

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...