Friday, June 26, 2026

Hilsa: অবশেষে বঙ্গে এল রুপোলি শস্য, মরসুমের প্রথম ইলিশ এল ডায়মন্ড হারবারে

Date:

Share post:

বাঙালির পাতে ইলিশ (Hilsa)পড়া শুরু হল বলে। ইতিমধ্যেই বাংলার বাজারে পা রেখেছে ইলিশ। সূত্রের খবর প্রায় আড়াই থেকে তিন টন ইলিশ (Hilsa)মাছ ঢুকেছে ডায়মন্ড হারবার (Diamond Harbour)আড়তে ৷ পাইকারি বাজারে এর দাম কেজি প্রতি ৬০০ টাকা।

বুধবার থেকে সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা উঠেছে আর তারপরই মৎস্যজীবীরা ট্রলার নিয়ে নেমে পড়েছেন। বিগত বছরে সেভাবে ইলিশ মেলে নি। ফলে সমস্যার মধ্যে কাটাতে হয়েছে মৎস্যজীবী থেকে আড়তদার সবাইকে। এদিন খুশির হাসি তাঁদের মুখে। ট্রলার নিয়ে সমুদ্রে পাড়ি দিতে না দিতেই মিলল ইলিশের ভাণ্ডার। অন্তত তিন টন ইলিশ ধরা দিল জালে। সাধারণত গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরে ফিরতে অন্তত দিন তিনেক সময় লাগে। যে ট্রলারগুলি বৃহস্পতিবার রাতে ডায়মন্ড হারবারের ঘাটে ভিড়েছে, সেগুলি সমুদ্রের মোহনায় পৌঁছনোর আগেই ওই ইলিশ জালবন্দি হয়েছে। প্রসঙ্গত, ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত মাছ ধরার ওপর সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সরকারি নিষেধাজ্ঞার কারণে ৬১ দিন বন্ধ ছিল সমুদ্রে মৎস্য শিকার। এবার সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ফের সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি দেন মৎস্যজীবীরা ৷ আর তাতেই মিলল সাফল্য। যে পরিমান ইলিশ (Hilsa) মাছ ঢুকেছে ডায়মন্ডহারবার আড়তে তার সাইজ ৪৫০ গ্রাম থেকে ৫০০ গ্রাম এবং আড়তে পাইকারি দাম (Hilsa Fish Price) প্রতি কেজি ৬০০ টাকা।

অতএব বর্ষা আসার আগেই ইলিশ (Hilsa Price)এল বঙ্গে ৷ এবার বাঙালির পাতে পড়তে চলেছে ইলিশ ভাপা, সরষে ইলিশ, ইলিশ ভাজা অথবা গরম ভাতে ইলিশের তেল। আর কবজি ডুবিয়ে ইলিশ খাওয়ার আশায় রয়েছেন আপামর বাঙালি ৷



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...