Friday, June 26, 2026

ত্রিপুরা সুরমা কাণ্ডের মাস্টারমাইন্ড বিজেপি নেতা বলাই মালাকার গ্রেফতার

Date:

Share post:

তৃণমূলের চাপের কাছে নতিস্বীকার। অবশেষে গ্রেফতার ত্রিপুরা সুরমা কাণ্ডের মাস্টারমাইন্ড বিজেপি নেতা বলাই মালাকার গ্রেফতার। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে কচুছড়া থানার পুলিশ। বিজেপি আশ্রিত দুষ্কৃতী বলাই মালাকার-সহ অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে গতকাল, বৃহস্পতিবার ধলাইয়ের পুলিশ সুপার রমেশ যাদবের কাছে ডেপুটেশন দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। অন্যথায় বৃহত্তর আন্দোলন ও প্রতিবাদের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছিল ঘাসফুল শিবিরের নেতারা। অন্যদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লিতে নির্বাচন কমিশনকেও নালিশ জানিয়ে ছিলেন তৃণমূলের ৬ সদস্যের সাংসদ প্রতিনিধি দল। এরপর কার্যত চাপে পড়ে বিজেপি নেতা বলাই মালাকারকে গ্রেফতার করে পুলিশ। বলাই বিজেপির সুরমা মন্ডলের বিজেপির কিষাণ মোর্চার সহ-সভাপতি।

প্রসঙ্গত, গত বুধবার ত্রিপুরার ধলাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রের প্রায় ৭০ টি পরিবারের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাদের মধ্যে ছিল মালাকার পরিবারের চার সদস্য। সেই আক্রোশে ওই দিন গভীর রাতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বলাই মালাকারের নেতৃত্বে একদল দুষ্কৃতী তৃণমূল কংগ্রেসে যোগদানকারী ব্রজভল্লব মালাকার (৫০) ও তাঁর ৩০ বছরের ছেলে দীপক মালাকারের উপর নৃশংস আক্রমণ চালায়। দীপকের আট বছরের ছেলে তাপস মালাকারকেও রেহাই দেয়নি তারা। ওই রাতেই আক্রান্তদের কলাই হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সংকটজনক ব্রজভল্লব মালাকার। প্রত্যেকে এখনও চিকিৎসাধীন।

বিরোধী দলের নিরীহ কর্মী-সমর্থকদের উপর এই হামলার ঘটনা ঘিরে উত্তাল ত্রিপুরার রাজ্য-রাজনীতি। তৃণমূলের অভিযোগ, ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহার মুখে সন্ত্রাসমুক্ত, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের কথা বলছেন। কিন্তু উপনির্বাচনের আগে রোজই বিরোধীদের উপর সংঘঠিত আক্রমণ চালাচ্ছে শাসক দলের মদতপুষ্ট গুন্ডারা। আসলে এ যেন নতুন বোতলে পুরনো মদ। মুখ্যমন্ত্রী পদে বিপ্লবকে সরিয়ে মানিককে আনা হলেও, বিজেপির চরিত্র বদলায়নি।

এদিকে, উপনির্বাচনের আগে রাজ্যজুড়ে বেলাগাম সন্ত্রাস নিয়ে তৃণমূলের অভিযোগের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, আসন্ন চার বিধানসভার উপনির্বাচনে ৬ কোম্পানি আধা সামরিক বাহিনী পাঠানো হবে। প্রতি বুথে হবে ওয়েব কাস্টিং। দিল্লি থেকেও নজরদারি চলবে।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...