Saturday, May 23, 2026

স্বাস্থ্যসাথী নিয়ে আরও কড়া মনোভাব, নজরদারি দল গঠন রাজ্যের

Date:

Share post:

সাধারণ মানুষের চিকিৎসার সুবিধার জন্য স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছে রাজ্য সরকার।কিন্তু এই কার্ড নিয়ে নানান অভিযোগ পাওয়া যাচ্ছিল বিভিন্ন জায়গা থেকে। মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন, স্বাস্থ্যসাথী কার্ডকে মান্যতা দিতে হবে বেসরকারি হাসপাতাল–নার্সিংহোমকে। তারপরেও অভিযোগ আসছিল। তাই এবার স্বাস্থ্যসাথী নিয়ে আরও কড়া মনোভাব নিল রাজ্য সরকার৷ স্বাস্থ্যসাথীর সুবিধা মিলছে কি না, তা খতিয়ে দেখতে রাজ্য এবং জেলাস্তরে নজরদারি দল তৈরি করল রাজ্য সরকার৷

রাজ্যস্তরে নজরদারি চালাবেন হেলথ সার্ভিসেস ডিরেক্টর। সেইসঙ্গে প্রত্যেকটি জেলাতে সংশ্লিষ্ট জেলার চিফ মেডিকেল অফিসারকে চেয়ারম্যান করে নজরদারি দল গঠন করা হয়েছে। এই দল ‘সারপ্রাইজ ভিজিট’ করবে বিভিন্ন হাসপাতালে। কোনও রোগীর স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পেতে সমস্যা হলে নজরদারি দল তা খতিয়ে দেখবেন। কোন কোন হাসপাতাল ও নার্সিংহোম তারা পরিদর্শন করলেন সেই রিপোর্ট নিয়মিত আপলোড করতে হবে স্বাস্থ্যসাথী পোর্টালে। কোনও হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে অভিযোগ উঠলে, আইন মেনে কড়া পদক্ষেপ নেবেন নজরদারি দল। এমনকি নজরদারি দলকে হাসপাতাল পরিদর্শনের সংখ্যাও ঠিক করে দেওয়া হয়েছে। প্রত্যেক মাসে অন্ততপক্ষে ৬ টি বেসরকারি হাসপাতাল তাদের পরিদর্শন করতে হবে।

রাজ্যের বিভিন্ন জেলার প্রশাসনিক বৈঠকে একাধিকবার স্বাস্থ্যসাথী কার্ডের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভপ্রকাশ করেছেন।সম্প্রতি স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন৷ তারপরই এই নির্দেশিকা জারি করল নবান্ন৷সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে এই কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার।

 

Related articles

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...