Sunday, May 17, 2026

অগ্নিপথ বিক্ষোভের প্রভাব এবার লোকাল ট্রেনে

Date:

Share post:

অগ্নিপথ(Agnipath) বিক্ষোভের আঁচ এসে পড়ল বাংলায়। গতকাল একাধিক দূরপাল্লার ট্রেন (Mail train) বাতিলের জেরে হয়রানির শিকার হয়েছিলেন  সাধারণ মানুষ। আজ শনিবারও সেই একই ছবি। বিক্ষোভের জেরে এবার বাধাপ্রাপ্ত লোকাল ট্রেন (Local train)। সকাল থেকেই শিয়ালদহ(Sealdah) এবং হাওড়া (Howrah) মেন লাইনে ট্রেনের গন্ডগোল। দফায় দফায় অবরোধের জেরে বিধ্বস্ত রেল পরিষেবা(Rail service)। শিয়ালদা মেন শাখায় ব্যারাকপুর (Barrackpore) স্টেশনে অভিনব কায়দায় অবরোধ করেন বিক্ষোভকারীরা। যার জেরে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়।


অগ্নিপথ এর বিরোধিতায় দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। বিভিন্ন জায়গায় রেল স্টেশনে ভাঙচুর করা হয়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ট্রেনের বগিতেও। ট্রেন পরিষেবাকে স্তব্ধ করে দেওয়ার প্রচেষ্টায় রেললাইনেই বসে পড়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। ব্যারাকপুরে রেললাইনে ডনবৈঠক করতে দেখা যায় বিক্ষোভকারীদের। এই ঘটনার জেরে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের সঙ্গে বচসা বেঁধে যায় রেল পুলিশের।অন্যদিকে হাওড়া শাখাতেও বিভিন্ন জায়গায় অবরোধকারীরা ট্রেন আটকাবার চেষ্টা করেন। এর জেরে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরেই হাওড়া স্টেশনে ট্রেন প্রবেশ করে। রীতিমতো নাকাল হন অফিসযাত্রীরা । কাল থেকে বহু জায়গায় আটকে পড়া দূরপাল্লার ট্রেন গুলিকে হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে প্রবেশ করাতে গিয়ে বেশ কিছু লোকাল ট্রেনের সময়সূচীও পরিবর্তিত হয়। বাতিল করা হয়েছে বহু ট্রেন।



Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...