Friday, June 26, 2026

Agnipath: বাড়ছে বিক্ষোভ, সব রাজ্যকে সতর্কবার্তা কেন্দ্রের

Date:

Share post:

অগ্নিপথ’ নিয়ে বাড়ছে বিক্ষোভ, এবার পরিস্থিতির গুরুত্ব বুঝে সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র (Government of India)। রেল স্টেশন (Rail station), জাতীয় সড়ক(National Highway)-সহ সরকারি দফতরে বাড়তি নিরাপত্তা বহাল রাখার আবেদন জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

অগ্নিপথ নিয়ে বিক্ষোভের আগুনে পুড়ছে দেশ,  একের পর এক জাতীয় সম্পত্তি নষ্ট করা হচ্ছে। বিক্ষোভ যে ভাবে ছড়িয়ে পড়ছে তাতে আশঙ্কা প্রকাশ করে সব রাজ্যকেই সতর্ক থাকার নির্দেশ দিল কেন্দ্র। অশান্তির জেরে যাতে কোনোভাবেই পরিস্থিতি হাতের বাইরে না যায় তার জন্য, সব রাজ্যের মুখ্যসচিব, ডিজিপিদের বার্তা কেন্দ্রের। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের পুলিশ কমিশনারকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। মোদী সরকারের অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেও বিক্ষোভ সংগঠিত হয়েছে। বিপর্যস্ত হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থাও। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনকে অগ্নি-বিক্ষোভ নিয়ে আগেই সতর্ক করেছে নবান্ন(Nabanna)। কোনও ভাবেই বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, নবান্নের তরফে এমনই বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতার সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।



Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...