Saturday, May 16, 2026

বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ, মৃত ২৫

Date:

Share post:

গরমের হাত রেহাই পেতে বর্ষা আসতেই চরম বিপর্যয় বাংলাদেশে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন দেশের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট, সুনামগঞ্জবাসী। জলের তোড়ে ইতিমধ্যেই ভেসে গিয়েছে ঘরবাড়ি। জলের নীচে তলিয়ে গিয়েছে বিস্তীর্ণ স্থলভূমি। বাংলাদেশ প্রশাসন সূত্রের খবর, ভারী বৃষ্টির জেরে জায়গায় জায়গায় ধস নেমেছে। তাতে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪ জন। এখনও পর্যন্ত বন্যায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন ২১ জন।


আরও পড়ুন: ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে, বর্ষা এখনই জোরালো নয় দক্ষিণে


বাংলাদেশ সরকারের তরফে জানা গিয়েছে, বন্যায় বিপর্যস্ত সিলেট এবং সুনামগঞ্জ । গোটা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই দুই জায়গা। একাধিক হাসপাতালের ভিতরও জল ঢুকে গিয়েছে। ফলে চিকিৎসা পরিষেবা থেকেও বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ। জলবন্দি হয়ে গৃহবন্দী দশায় দিন কাটাচ্ছেন বহু মানুষ। খাবার তো দূর, পানীয় জলও পাচ্ছেন না তাঁরা। তাঁদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে আনতে উদ্যোগী প্রশাসন। সব মিলিয়ে প্রবল বৃষ্টিতে ভোগান্তি চরম আকার ধারণ করেছে।


শনিবারও এই দু’জায়গাতে একনাগাড়ে বৃষ্টি হয়েছে। বিমানবন্দর থেকে রেল স্টেশন, জলে থৈ থৈ অবস্থা । শনিবার গোটা সিলেটের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। ত্রাণ পৌঁছনোর উপায় পর্যন্ত নেই। কারণ দমকল, ত্রাণ সরবরাহ বিভাগ, গুদাম, জরুরি পরিষেবা দফতর, সব জায়গায় জল ঢুকে গিয়েছে। ইন্টারনেট পরিষেবা তো বটেই, মোবাইল পরিষেবাও মিলছে না। শনিবার স্বাস্থ্য দফতরের তরফে সেখানে একটি দল পাঠানো হয়, কিন্তু সিলেটে ঢুকতে না পেরে ফিরে এসেছে তারা।


Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...