Thursday, February 5, 2026

মাঝ আকাশে বিমানে আগুন, পাইলটের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

Date:

Share post:

স্পাইসজেটের (SpiceJet) দিল্লিগামী বিমানে মাঝ আকাশে আগুন। বিমানটি পাটনা থেকে দিল্লি (Delhi) যাচ্ছিল। পাইলটের তৎপরতায় পাটনায় জরুরি অবতরণের করে বিমানটি। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক সূত্রে খবর।

রবিবার, সকালে ১৮৫ জন যাত্রী ও নিয়ে স্পাইসজেটের বিমানটি দিল্লির দিকে রওনা দেয়। বিমানবন্দর (Airport) সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মাঝ আকাশে বিমানের বাঁদিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলোযোগে আগুন ধরে যায়। পাইলট বাঁদিকের ইঞ্জিন বন্ধ করে পাটনা এটিসির (ATC) সঙ্গে যোগাযোগ করেন। জরুরি অবতরণের অনুমতি দিলে বিমান ঘুরিয়ে পাটনার দিকে রওনা দেন পাইলট। ঘটনায় আতঙ্ক তৈরি হয়। বিমানটি কম উচ্চতায় থাকায় পাইলট দ্রুত বিমানবন্দরে ফিরিয়ে আনেন। রক্ষা পান শতাধিক যাত্রী। জেলাশাসক চন্দ্রশেখর সিং জানান, টেক অফের পর স্থানীয়রাই মাঝ আকাশে বিমান থেকে ধোঁয়া বেরতে দেখেন। তারাই স্থানীয় প্রশাসন এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষকে খবর দেন। যান্ত্রিক ত্রুটির জেরেই এই সমস্যা দেখা দিয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

 

spot_img

Related articles

অন্তর্বর্তী বাজেট: ডুমুরজলায় স্পোর্টস সিটি, বারুইপুরে কালচারাল সিটি! উন্নয়নে বড়সড় ঘোষণা রাজ্যের

খেলার মাঠ থেকে অভিনয়ের মঞ্চ— রাজ্যের পরিকাঠামোয় আমূল বদল আনতে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। হাওড়ার ডুমুরজলায় প্রস্তাবিত...

পাকিস্তান না খেললেও ভারত প্রস্তুত, ম্যাচ বয়কট ইস্যুতে সলমনদের কটাক্ষ সূর্যকুমারের

পাকিস্তানের(Pakistan)ম্যাচ বয়কট নিয়ে জল্পনার মাঝেই মুখ খুললেন ভারত অধিনায়ক সূর্যকুমার(Surya Kumar yadav)। বিশ্বকাপের(World Cup) আগে মুম্বইয়ে(Mumbai)‘ক্যাপ্টেনস ডে’-তে তিনি...

মাঠ নিয়ে ইস্টবেঙ্গলে ক্লাব বনাম ইনভেস্টর! বাগান সমর্থকদের জন্য সুখবর

আসন্ন আইএসএলে(ISL) শুরুর আগেই ইস্টবেঙ্গল(East Bngal) শিবিরে ক্লাব বনাম ইনভেস্টার দ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে এল। ভেন্যু নিয়ে একটা...

অন্তর্বর্তী বাজেট: ঋণের বোঝা কমিয়ে উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর

বিধানসভায় আগামী অর্থবর্ষের প্রথম চার মাসের অন্তর্বর্তী বাজেট পেশ করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachariya)। বাজেট...