Thursday, May 21, 2026

বয়ঃসন্ধি পেরোলেই বিয়ে করতে পারবেন সংখ্যালঘু কিশোরীরা

Date:

Share post:

আর কোনও বাধা রইল না, এবার থেকে বয়ঃসন্ধি পেরোলেই স্ব-ইচ্ছায় বিবাহ (Marrige) করতে পারবেন সংখ্যালঘু সম্প্রদায়ের কিশোরীরা। ঠিক এমন ঘোষণাই করল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট (Punjab & Haryana highcourt)।

সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের বিয়ে নিয়ে কেন সিদ্ধান্ত নিতে হল কোর্টকে, প্রশ্ন তুলছেন অনেকেই। পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট জানিয়েছে যে ১৬ বছরের বেশি বয়সী একজন সংখ্যালঘু মেয়ে তার পছন্দের ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে সেক্ষেত্রে আইনগত কোনও বাধা থাকবে না। আইন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত। উল্লেখ্য, ৩৫ বছরের প্রেমিককে বিয়ে করেছিলেন ১৭ বছর বয়সী এক নাবালিকা। কিন্তু তাঁদের বিয়ে মেনে নেয় নি পরিবার। এরপর ওই দম্পতি (Couple)কোর্টে মামলা দায়ের করেন। বিচারপতি জসজিৎ সিং বেদির ( Jasjid Sing Bedi)বেঞ্চ এই সংখ্যালঘু দম্পতির সুরক্ষার আবেদন নিষ্পত্তি করার সময় এই আদেশ দেয়। বিচারপতি জানিয়েছেন যদি নাবালিকা বয়ঃসন্ধিতে প্রবেশ না করে থাকেন তবে ওই নাবালিকার বিয়ের বিষয়টি তাঁর মা-বাবা দেখবেন। কিন্তু যদি তাঁর বয়ঃসন্ধি এসে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সমাজের, পরিবারের এমনকি আইনের চোখেও সেই নারী বিবাহযোগ্যা। সংখ্যালঘু মেয়েদের বিয়ের বয়স নিয়ে এই রায়দানের সময় স্যার দীনশাহ ফারদুনজি মোল্লার ‘প্রিন্সিপাল অব মহামেডান ল’ নামক বইয়ের ১৯৫ ধারা উল্লেখ করেছেন বিচারপতি।


 

Related articles

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...

সেকেলে আইনে গো-হত্যা বন্ধের বিজ্ঞপ্তি, সমস্যায় চাষি থেকে ব্যবসায়ী: হাই কোর্টে CPIML

আইনের ধারা সময়ের সঙ্গে পরিবর্তন করা উচিত দাবি করে সংসদের প্রতিটি অধিবেশনে আইনে বদল আনে বিজেপির বর্তমান সরকার।...

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...