Friday, May 15, 2026

Harmanpreet Kaur: ‘আগে দু’জন অধিনায়ক থাকায় সিদ্ধান্ত দু’রকম হত,’ দলের অসুবিধা হত’, বললেন হরমনপ্রীত

Date:

Share post:

কয়েকদিন আগেই সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিতালি রাজ ( Mithali Raj)। তারপরই একদিনের ক্রিকেটের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur)  হাতে। মিতালি না থাকায় যেকোন সিদ্ধান্ত নিতে সুবিধা হয় হরমনপ্রীতের। সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন ভারত অধিনায়ক।

২৩ জুন থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-২০ এবং দুটি একদিনের ম‍্যাচ খেলবে ভারত। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণের কাছে প্রশিক্ষণ নেয় ভারতীয় দল। লঙ্কান সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন হরমনপ্রীত। সেখানেই ভারত অধিনায়ক বলেন, “আগে দু’জন অধিনায়ক থাকায় অনেক বিষয়ই আলাদা ছিল। আমরা দু’জনে অন্য ধরনের ভাবনা-চিন্তা করতাম। এর প্রভাব সতীর্থদের উপরেও পড়ত। এখন আমি এবং আমার সতীর্থদের কাছে গোটা ব্যাপারটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। আমরা কোনও সিদ্ধান্ত নিয়েই আর দ্বিধাবোধ করব না। অনেক খোলামনে সব আলোচনা করা যাবে।”

সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ থাকলেও মিতালির প্রশংসা করেন হরমনপ্রীত। তিনি বলেন,”প্রথম বার মিতালিদিকে ছাড়া একদিনের ক্রিকেট খেলতে যাচ্ছি। ওর জায়গা কেউ পূরণ করতে পারবে না। সব সময়ই ওর অভাব অনুভব করব। তবে দলের প্রত্যেকের মধ্যে ভাল বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছে। আরও সুসংবদ্ধ দল হিসেবে গড়ে ওঠার জন্য এই রকম একটা সফর খুবই জরুরি ছিল। আমরা নিজেদেরও পরীক্ষা করে নিতে পারব।”

আরও পড়ুন:Neeraj Chopra: ফের সোনা জয় নীরজের

 

Related articles

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...