Saturday, June 6, 2026

ডিভিশন বেঞ্চেও রক্ষাকবচ মিলল না, হাজিরা দিতেই হবে মানিক ভট্টাচার্যকে

Date:

Share post:

ডিভিশন বেঞ্চে গিয়েও রক্ষাকবচ পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তাঁকে পর্ষদ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন জানান মানিকবাবু। কিন্তু আপাতত তিনি রক্ষাকবচ পেলেন না।

মঙ্গলবার ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, মামলার আবেদনে ত্রুটি আছে। তাই সিঙ্গল বেঞ্চের নির্দেশনামা না পাওয়া পর্যন্ত মামলা শুনবে না ডিভিশন বেঞ্চ।বুধবার ফের আবেদন জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। যার নিট ফল, আজ দুপুর দুটোয় মানিক ভট্টাচার্যকে হাইকোর্টে হাজিরা দিতেই হচ্ছে।কারণ, মানিক ভট্টাচার্যকে অপসারণের পাশাপাশি তাঁকে ব্যক্তিগত হাজিরারও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন পর্ষদের আইনজীবীরা।

আরও পড়ুন- বিরোধী জোটের রাষ্ট্রপতি পদ প্রার্থী যশবন্ত সিনহা! টুইট ঘিরে জল্পনা

সিঙ্গল বেঞ্চের রায়ের উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে দ্রুত শুনানির আবেদনও জানান তাঁরা। তাঁদের যুক্তি, সিঙ্গল বেঞ্চের রায়ের ফলে প্রশাসনিক কাজকর্মে নানারকম সমস্যার সৃষ্টি হবে।প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই সম্প্রতি ডেকে পাঠিয়েছিল প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিককে। গত সোমবার তিনি সিবিআইয়ের দফতরে হাজিরাও দেন। এক সপ্তাহের মধ্যেই মানিককে অপসারণের নির্দেশ দেওয়ায় এই মামলা নয়া মোড় নেয়।

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...