Tuesday, June 23, 2026

মহারাষ্ট্রে ‘অপারেশন লোটাস’? ২৬ বিধায়ক সহ নিখোঁজ শিন্ধে এখন গুজরাটে

Date:

Share post:

চির পরিচিত ঘোড়া কেনাবেচার অঙ্কে মহারাষ্ট্রে সরকার উল্টে দেওয়ার ঘুঁটি সাজালো বিজেপি(BJP)। প্রথমে রাজ্যসভা ও তারপর বিধানপরিষদ নির্বাচনে শিবসেনার(Sibsena) জোট সরকার জোর ধাক্কা খাওয়ার পর এবার আরও বড় ধাক্কা এলো জোট শিবিরে। ২৬ জন মন্ত্রী সহ নিখোঁজ হয়েছিলেন প্রধান শরিক শিবসেনারই মন্ত্রী একনাথ শিন্ধে(Eknath Shindhe)। এবার তাঁদের সন্ধান পাওয়া গেল গুজরাটে(Gujrat)। এমনকী এই মন্ত্রী ও বিধায়কেরা মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ফোনও ধরছেন না। আজ দুপুর ২ টোয় সাংবাদিক বৈঠক করার ঘোষণাও করেছেন শিন্ধে সব মিলিয়ে মহারাষ্ট্রে সরকার পতনের সম্ভাবনা চূড়ান্ত আকার ধারন করেছে।

মহারাষ্ট্রে জোট সরকারের অস্তিত্ব নিয়ে বিগত কয়েকমাস ধরেই চলছিল জটিলতা। একদিকে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস দল ভাঙিয়ে ক্ষমতায় আসতে মরিয়া। অন্যদিকে এনসিপি চাইছে শিবসেনা মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দিক। পরিস্থিতি যখন এইরকম ঠিক সেই সময় দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ২৬ বিধায়ক সহ গুজরাট চলে গেলেন শিবসেনারই মন্ত্রী একনাথ শিন্ধে। জানা গিয়েছে গুজরাতের সুরাতের একটি পাঁচতারা হোটেলে উঠেছেন। শিবসেনায় বিদ্রোহের আশঙ্কায় আজ বিরোধী দলগুলির বৈঠকে যোগ দেবেন না সঞ্জয় রাউত। এই বৈঠক ডেকেছিলেন শরদ পাওয়ার। এই পরিস্থিতিতে, আজ দুপুর ১২টায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন। এতে সব বিধায়ককে উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মহারাষ্ট্রে সদ্য অনুষ্ঠিক রাজ্যসভার ভোট এবং গতকালের বিধান পরিষদের ১০ আসনের নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে জোট সরকার। রাজ্যসভার ভোটে হিসাব মতো ভোট হওয়া ছয় আসনের মধ্যে বিজেপির পাওয়ার কথা ছিল দুটি আসন। কিন্তু তারা তিনজন প্রার্থী দিয়ে তিনজনকেই জিতিয়ে নিয়েছে। হিসাব মতো বিজেপির পাওয়া তৃতীয় আসনটি সহজে দখল করার কথা ছিল শিবসেনার। কিন্তু বোঝাই যাচ্ছে ক্রংশ ভোটিং হয়েছে। এছাড়া ছোট যে দলগুলি শিবসেনাকে ভোট দেবে বলে কথা দিয়েছিল শেষ মুহূর্তে তারা বিজেপিকে সমর্থন করে। শিবসেনার সন্দেহ বিজেপির সঙ্গে তলে তলে যোগাযোগ রেখে চলছে এনসিপি।

গতকাল বিধানপরিষদে ১০ আসনের ভোটেও মুখ পুড়েছে শিবসেনার। হিসাব মতো বিজেপির চারটি আসন সহজে জেতার কথা ছিল। কিন্তু তারা পঞ্চম আসনেও প্রার্থী দেয়। সেই প্রার্থী জিতে গিয়েছেন। ভোটের ফল ঘোষণার পর দেখা যাচ্ছে মহারাষ্ট্র (Maharashtra) বিকাশ আগাদি বা জোট সরকারের শরিকদের হাতে থাকা ১৬৯টি ভোট তাদের প্রার্থীরা পায়নি। পেয়েছে ১৫১টি। অর্থাৎ ১৮টি ভোট কম পেয়েছে তারা। বিধান পরিষদের ভোট হয় গোপন ব্যালটে। ফলে কোন দল বিভীষণের ভূমিকা নিয়েছে বোঝা মুশকিল। কিন্তু দেখা যাচ্ছে বিজেপির হাতে যাওয়া পঞ্চম আসনটি সহজে জেতার কথা ছিল শিবসেনার। তাদেরই হাতছাড়া হয়েছে আসনটি। এই পরিস্থিতির মাঝেই ২৬ বিধায়ক এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় মহারাষ্ট্রের রাজনীতিতে সঙ্কট চরম আকার নিয়েছে।


Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...