Tuesday, June 16, 2026

গরফায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

গরফায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে মহিলার দেহ। অন্যদিকে, বালিগঞ্জ-ঢাকুরিয়ার(Baliganj-Dhakuria) মাঝে রেললাইনের ধারে মিলেছে ওই ফ্ল্যাট-মালিকের দেহও। অল্প দূরত্বের মধ্যে পরপর দু’টি দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম শান্তি সিংহ এবং ফ্ল্যাট-মালিকের নাম গোবর্ধন শেঠ। গোবর্ধনের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে শান্তির দেহ।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, অনেকদিন ধরেই শান্তি এবং গোবর্ধনের মধ্যে পরিচয় ছিল। ওই ফ্ল্যাটে নিয়মিত আসা-যাওয়া করতেন শান্তি। মঙ্গলবার গোবর্ধনই ফোন করে শান্তির বোন মুন্নিকে তাঁর দিদির মৃত্যুর খবর জানান। মুন্নির দাবি, গোবর্ধন তাকে বলেছিলেন যে তিনি নিজেই শান্তির মৃত্যুর জন্য দায়ী। এরপর তড়িঘড়ি গরফা থানায় গিয়ে পুরো বিষয়টি জানান মুন্নি।পুলিশ ফ্ল্যাট থেকে শান্তির দেহ উদ্ধার করে। সেই সময় গোবর্ধনের মোবাইল থেকে মুন্নির মোবাইলে একটি ফোন আসে। সেই ফোনে রেলপুলিশ জানায় যে, বালিগঞ্জ-ঢাকুরিয়ার মাঝে লাইনের ধারে গোবর্ধনের দেহ মিলেছে।

আরও পড়ুন- Earthquake: আফগানিস্তানের ভূমিকম্প, কেঁপে উঠল পড়শি পাকিস্তানও
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শান্তি ও গোবর্ধনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। শান্তিকে শ্বাসরোধ করা হয়, এরপরই গোবর্ধনের অস্বাভাবিক মৃত্যু হয় বলে মনে করা হচ্ছে। আসল কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...