Monday, May 4, 2026

সিদ্ধান্ত বৈঠকে উপস্থিত ইয়াচুরি, যশবন্ত নিয়ে চুপ থাকার বার্তা আলিমুদ্দিনকে

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচনে (President Election) বিরোধী জোটের সর্বসম্মত প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। মঙ্গলবার, দিল্লিতে যে বৈঠকে এই সিদ্ধান্ত বৈঠকে উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechuri)। এবার প্রার্থী নিয়ে আলিমুদ্দিনকে চুপ থাকার নির্দেশ দিল কেন্দ্রীয় নেতৃত্ব।


মঙ্গলবারের বৈঠকে বাম-কংগ্রেস, আরজেডি-সহ সমস্ত বিরোধী দলই সর্বভারতীয় তৃণমূলের সহ-সভাপতি যশবন্ত সিনহার নাম সমর্থন করে। এরপরেই আলিমুদ্দিনকে (Alimuddin Street) এবিষয়ে সতর্ক করা হয়েছে। রাজ্যের সিপিআইএমের (CPIM)-এর তরফে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে কোনও নেতিবাচক মন্তব্য যেন না করা হয়- সে বিষয়ে বার্তা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

বিরোধী জোটে রাষ্ট্রপতি পদপ্রার্থী চূড়ান্ত করতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন প্রথম বৈঠক ডাকেন, সেখানে সিপিআইএমের তরফে প্রতিনিধির উপস্থিত থাকার বিষয়ে সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সিদ্ধান্তের বিরোধিতা করেছিল বঙ্গ সিপিআইএম। সেখানে ছিল সিপিআইএম ও সিপিআই। রাজ্যসভা দলের নেতা এলমারাম করিমকে প্রতিনিধি হিসাবে বৈঠকে পাঠিয়েছিলেন সীতারাম।

মঙ্গলবার, সংসদের অ্যানেক্স ভবনের বৈঠকে অবশ্য কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশের সঙ্গে উপস্থিত ছিলেন স্বয়ং ইয়েচুরি। সিপিআইএমের কেন্দ্রীয় নেতৃত্বের যুক্তি যশবন্ত তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতির পদ ছেড়ে দেওয়ায় তাঁকে সমর্থনের ক্ষেত্রে নীতিগত অসুবিধা নেই। বিজেপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সব বিরোধী দলগুলি সর্বসম্মত প্রার্থীকে সমর্থনের রাস্তায় হেঁটেছে দিল্লির (Delhi) এ কে গোপালন ভবন। বঙ্গ সিপিআইএম যাতে বিভিন্ন রাস্তায় না চলে তার বার্তাই পৌঁছেছে আলিমুদ্দিনে।



Related articles

ভোট গণনার দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস!

সোমবার সকাল থেকে রোদ মেঘের লুকোচুরি, একদিকে যেমন ভোট গণনার উত্তাপ বাড়ছে অন্যদিকে প্রকৃতির রূপ বদলের সম্ভাবনাও জোরালো...

গণনার প্রথম ঘণ্টা পার, দেখে নিন জেলাভিত্তিক প্রাথমিক ট্রেন্ড 

২৯৩ বিধানসভা আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম এক ঘন্টা শেষে প্রাথমিক ট্রেন্ড কী...

আজ বাংলার রায়: কোন জেলার কোন গণনাকেন্দ্রে কোন বিধানসভার গণনা, জানুন বিস্তারিত

বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ফলপ্রকাশ হবে আজ। সোমবার সকাল থেকে শুরু হয়েছে গণনা। ৭৭টি কেন্দ্রে ২৯৩...

পোস্টাল ব্যালট দিয়ে রাজ্যে ভোট গণনা শুরু, ইভিএম খোলা হবে সাড়ে আটটার পরে 

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন (ECI) যেমন আগে জানিয়েছিল সেই মতো পোস্টাল ব্যালট দিয়েই...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
102 এগিয়ে
বিজেপি
162 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে