Monday, April 13, 2026

সন্তানকে কোলে নিয়েই সিজিও কমপ্লেক্সে হাজির রুজিরা

Date:

Share post:

ইডির তলব পেয়ে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। এদিন সকাল ১১টায় সন্তান কোলেই ইডির দফতরে হাজির হন তিনি। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। বুধবার তলবের নোটিস পাঠানো হয়।


আরও পড়ুন:ত্রিপুরা উপনির্বাচন: বিকল EVM, ছুরিকাহত পুলিশকর্মী, রাষ্ট্রপতি শাসনের দাবি তৃণমূল প্রার্থীর


দিন কয়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে তাঁর বাড়িতে গিয়ে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির আধিকারিকরা। সেদিন প্রায় সাতঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ চালায় ইডি।  আজ ফের রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সকে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে।


প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, দিল্লিতে নয়, কলকাতায় জেরা করতে হবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়  এবং তাঁর স্ত্রীকে। সেইমতো এদিন কলকাতার সিজিও কমপ্লেক্সেই ইডির তলবে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়।


Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...