Wednesday, June 24, 2026

সাতসকালে হাওড়া ব্রিজে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১২

Date:

Share post:

সাতসকালে হাওড়া ব্রিজে ভয়াবহ বাস দুর্ঘটনা।বৃহস্পতিবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। এর জেরে যাত্রী সহ  আহত হন ১২ জন। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও পড়ুন:সন্তানকে কোলে নিয়েই সিজিও কমপ্লেক্সে হাজির রুজিরা

বৃহস্পতিবার সকালে হাওড়া ব্রিজের উপর হাওড়া থেকে ধর্মতলাগামী একটি বাস এবং শিয়ালদহ থেকে হাওড়াগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে জেরে মোট ১২ জন যাত্রী আহত হন। আহত বাসের চালকরাও। দুর্ঘটনার জেরে দুমড়েমুচড়ে যায় দুটি বাসের সামনের অংশ। এই দুর্ঘটনার জেরে হাওড়া ব্রিজে যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। তীব্র যানজটের সৃষ্টি হয়। ব্রেকডাউন ভ্যান এসে দুর্ঘটনাগ্রস্ত বাস দুটিকে সরালে যান চলাচল স্বাভাবিক হয়।


আহতদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে দুটি বাসেরই চালকের অবস্থা আশঙ্কাজনক।



Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...