Friday, May 15, 2026

মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, নিহত ১

Date:

Share post:

শ্যুটআউটের ঘটনা বেড়েই চলেছে আমেরিকায়। দিন কয়েক আগেই মিউজিক কনসার্টের অদূরে মানুষের ভিড়ের মধ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। এবার ট্রেনে চলল গুলি। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। জখম আরও এক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক বন্দুকবাজ।


আরও পড়ুন:ATK Mohunbagan: তিরির বদলি হিসাবে অস্ট্রেলিয়ার ব্রেন্ডন মাইকেল হামিলকে সই করাতে চলেছে মোহনবাগান


আমেরিকার সময় অনুযায়ী বুধবার সকালে সান ফ্রান্সিসকোর মিউনি ট্রেনে হামলা চালায় বন্দুকবাজ। ট্রেনটির গন্তব্য ছিল কাস্ট্রো। গন্তব্যে পৌঁছনোর পর গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা।


তদন্তে জানা গিয়েছে, নিহত ব্যক্তি এবং বন্দুকবাজ একে অপরের পূর্ব পরিচিত। দুজনের মধ্যে আগে থেকেই সমস্যা চলছিল। সেই সূত্র ধরেই ট্রেনে উঠে গুলি চালায় অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। হামলার নিন্দা করে দেশের আগ্নেয়াস্ত্র আইনের পরিবর্তন আনার দাবি জানিয়েছেন সান ফ্রান্সিসকোর সেনেটর স্কট উয়েনার। তিনি জানিয়েছেন, “দেশে যতদিন সহজেই আগ্নেয়াস্ত্র মিলবে, ততদিন এধরনের ঘটনা ঘটবে।” সান ফ্রান্সিসকোর ঘটনা তার প্রমাণ। তিনি আরও জানান, “ক্যালিফোর্নিয়ায় আগ্নেয়াস্ত্র আইন সবচেয়ে কঠোর। আমরাও কঠোর আইন কার্যকর করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে মার্কিন কংগ্রসকেই উপযুক্ত পদক্ষেপ করতে হবে।”


Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...