Thursday, May 14, 2026

WBPS-WBCS-এ ২০০ নিয়োগ, রাজ্য পুলিশ সার্ভিসের জন্য পৃথক সংগঠন গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

WBPS-দের জন্য এবার পৃথক সংগঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এত দিন WBCS-এর জন্য ওয়েল ফেরায় ফোরাম ছিল। এবার WBPS-দের জন্যও ওয়েল ফেয়ার ফোরামের ঘোষণা করলেন মমতা। এছাড়াও ভাতা বৃদ্ধি থেকে পদোন্নতি, নতুন নিয়োগ-সহ একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিক বৈঠকে থেকে মমতা বলেন, রাজ্যের যে কোনও আইনশৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ বা সামজিক প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন WBPSরা। কিন্তু এতদিন তাঁদের কোনও ফোরাম ছিল না। সেই কথা মাথায় রেখেই তিনি এই ফোরামের ঘোষণা করেন। এছাড়াও রাজ্য পুলিশে নতুন করে নিয়োগ, পদোন্নতি, ভাতাবৃদ্ধিতে একাধিক সুবিধা মিলবে এবার থেকে। ৬জন DSP-কে ASP এবং ASP-কে SP পদে উন্নীত করা হয়েছে। SDPO এবং DSP-দের ভাতাও বাড়ানো হচ্ছে।

আর কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?

• রাজ্যে নতুন ২০০ জন WBPS, ২০০ জন WBCS নিয়োগ করা হবে
• কর্মজীবনের ৮, ১৬ ও ২৫ বছর অন্তর পদোন্নতি হবে
• ৬ জন DSP-কে ASP ও ASP-কে SP পদে উন্নীত
• এবার থেকে ASP-দের মাসে ২৫০০ টাকা ও SDPO-দের মাসে ২০০০ টাকা ভাতা
• উর্দির জন্য বছরে ১৫ হাজার টাকা করে পাবেন অফিসাররা, আগে তা ছিল মাসে মাত্র ২০০ টাকা
• ৬৩০ জন পুলিশ অফিসারকে আনা হল ফোরামের আওতায়

রাজ্য পুলিশের পদোন্নতিতে যেন দেরি না হয়- তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...