Wednesday, March 11, 2026

Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্তি, আবেগঘন পোস্ট রোহিতের

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।  ২০০৭ সালের ২৩ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে আন্তর্জাতিকে অভিষেক করেন রোহিত। এদিন নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ১৫ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন তিনি। টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়কের সেই পোস্ট এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

এদিন রোহিত লেখেন, “ভারতের হয়ে অভিষেক হওয়ার পর আজ আমি আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ করলাম। এই যাত্রা অবশ্যই আমি আমার বাকি জীবনের জন্য লালন করব। আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এই যাত্রায় অংশ নিয়েছেন এবং যারা আমাকে আজকের খেলোয়াড় হতে সাহায্য করেছেন। তাদের বিশেষ ধন্যবাদ। সকল ক্রিকেটপ্রেমী, ভক্ত ও সমালোচকদের জানাতে চাই, দলের প্রতি আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আমরা সমস্ত বাধা পেরিয়ে এগিয়ে আসি। ধন‍্যবাদ।”

ইংল‍্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে নামার আগে এদিন লেস্টারের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামে ভারতীয় দল। ১ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট। এই প্রথমবার বিদেশের মাটিতে দেশকে নেতৃত্ব দেবেন হিটম‍্যান।

আরও পড়ুন:Cheteshwar Pujara: ‘কাউন্টি ক্রিকেট আমাকে ভারতীয় দলে জায়গা পেতে সাহায্য করেছে’, বললেন পুজারা

 

 

spot_img

Related articles

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...