Monday, May 4, 2026

বৃষ্টির বিরাম নেই, জল বাড়ছে, অসমে বন্যায় মৃত্যু বেড়ে ১১০

Date:

Share post:

মৌসম ভবনের পূর্বাভাস ছিলই। সেই অনুযায়ী বৃহস্পতিবার বৃষ্টির দাপট একটু কমলেও শুক্রবার থেকে ফের লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। স্বাভাবিকভাবেই নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে । বন্যা বিধ্বস্ত অসমের পরিস্থিতিও ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১০। অসমের বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, ৪৫ লক্ষেরও বেশি মানুষ বন্যা দুর্গত হয়ে পড়েছেন। তিন লক্ষেরও বেশি মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। অসমের ৩০ টি জেলা পুরোপুরি বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ।

শিলচর পুরোপুরি বন্যা বিপর্যস্ত হয়ে পড়েছে। জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। মানুষজন জলবন্দি হয়ে পড়েছেন । পানীয় জলের সংকট দেখা দিয়েছে । অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, গুয়াহাটি থেকে শিলচর শহরে পানীয় জলের বোতল পৌঁছে দিতে শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। রোজ এক লক্ষ বোতল পানীয় জল বায়ুসেনার বিশেষ বিমানে করে শিলচরে পাঠানো হবে।

 

Related articles

পোস্টাল ব্যালট দিয়ে রাজ্যে ভোট গণনা শুরু, ইভিএম খোলা হবে সাড়ে আটটার পরে 

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন (ECI) যেমন আগে জানিয়েছিল সেই মতো পোস্টাল ব্যালট দিয়েই...

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
106 এগিয়ে
বিজেপি
109 এগিয়ে
কংগ্রেস
5 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে