Saturday, May 23, 2026

শহরে ঘিঞ্জি এলাকায় বিপজ্জনক বাড়ি চিহ্নিত করছে রাজ্য, বিধানসভায় জানালেন সুজিত বসু

Date:

Share post:

কলকাতার ঘিঞ্জি এলাকায় আগুন লাগলে আগুন নেভাতে হিমশিম অবস্থা হয় দমকল কর্মীদের।আগুন যদিও নেভে, শেষে তদন্তে দেখা যায় একাধিক বাড়িতে বিপজ্জনক দাহ্য পদার্থ মজুত রয়েছে। সেই জন্য বিপজ্জনক বাড়িগুলি চিহ্নিত করতে রাজ্য সরকার যৌথ সমীক্ষা শুরু করেছে। শুক্রবার বিধানসভায় দমকল দফতরের একটি বিলের ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে দমকল মন্ত্রী সুজিত বসু একথা জানিয়েছেন।

আরও পড়ুন: নিরাপত্তায় বৈষম্য কেন্দ্রের, রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী পেলেন Z+, যশবন্তের শুধুই Z
তিনি বলেন, প্রাথমিক ভাবে এরকম ১৪৬৪ টি বাড়িকে চিহ্নিত করা হয়েছে। কলকাতা পুলিশ, দমকল, পরিবেশ, বিদ্যুৎ দফতর, সিইএসসি যৌথ টাস্কফোর্স গড়ে ইতিমধ্যেই ৫৬৮ টি বাড়িতে অভিযান চালিয়ে অগ্নি সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেছে। বাড়ির মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে ।চিহ্নিত সমস্ত বাড়িতে অভিযানের পর আলোচনা করে সংশ্লিষ্ট বাড়ির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Related articles

অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক ‘চিতা’ নিয়ে 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার।...

গ্রেফতার হবে ছেলে! ঘুম উড়েছে CJP প্রতিষ্ঠাতা অভিজিতের বাবা-মায়ের

সন্তানকে শিক্ষা দিয়ে, বিদেশে শিক্ষিত করার অর্থ সঞ্চয় করে, উচ্চশিক্ষিত করে সব বাবা-মাই চান তাঁদের সুস্থ সুন্দর জীবন।...

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...