Thursday, June 25, 2026

আশার আলো: ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণে মিলেছে কেন্দ্রের অনুমোদন

Date:

Share post:

প্রতিবছর সামান্য বৃষ্টিতে ভেসে যায় ঘাটাল (Ghatal)। মাস্টার প্ল্যানের বাস্তাবারায়িত করতে একাধিকবার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। এবার আশার আলো। নবান্ন (Nabanna) সূত্রে খবর, ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণে কেন্দ্রের তরফে আর্থিক অনুমোদন পাওয়া গিয়েছে। এই প্রকল্প রূপায়ণে মোট যত টাকা খরচ হবে তার হারে অনুমোদন মিলেছে।

ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নে কেন্দ্রের তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবে রাজি রাজ্য। “ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া প্রোগ্রাম” প্রকল্পে কেন্দ্র ৬০ শতাংশ ও রাজ্য ৪০% টাকা দেবে।

ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়নে ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর ফের তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। প্রকল্প রূপায়ণে প্রায় ১২০০ কোটি টাকা খরচ হবে। ইতিমধ্যেই এই প্রকল্পের নতুন রূপরেখা রাজ্যের তরফে কেন্দ্রকে পাঠানো হয়েছে। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ৫০০ কোটি টাকা খরচ করে ফেলেছে রাজ্য।

গত বছর ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনের সময় ঘাটাল থেকেই তিনি জানিয়েছিলেন কেন্দ্রের কাছে রাজ্যের প্রতিনিধিদল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে পাঠাবেন। সেই মতো, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক এবং নীতি আয়োগে যান রাজ্যের প্রতিনিধিরা। কেন্দ্রের তরফে ‘ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া’র অধীনে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হবে বলে মনে করা হচ্ছে।


Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...