Thursday, June 25, 2026

কড়া পুলিশি পাহাড়ায় ঝালদা ও পানিহাটি সহ ৬টি পুর ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ

Date:

Share post:

পাহাড়ে জিটিএ নির্বাচনের পাশাপাশি আজ সমতলের মোট ৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ। এর মধ্যে দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে। পুরভোটের সময় এই ৪টি ওয়ার্ডে নির্বাচন স্থগিত হয়ে যায়। অন্যদিকে ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ও পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ায়, এই ২টি ওয়ার্ডে উপনির্বাচনের চলছে।

আরও পড়ুন:পাহাড়ে আজ জিটিএ নির্বাচন, শুরু ভোটগ্রহণ

ঝালদায় এবার তপনের ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাঁরই ভাইপো মিঠুন কান্দু। তাঁকে সমর্থন করেছে ফরওয়ার্ড ব্লক। তৃণমূলের হয়ে লড়বেন জগন্নাথ রজক। বিজেপির হয়ে লড়বেন পরেশচন্দ্র দাস।অন্যদিকে পানিহাটিতে তৃণমূলের টিকিটে লড়ছেন নিহত কাউন্সিলর অনুপম দত্তর স্ত্রী মীনাক্ষী দত্ত।

অশান্তি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে ভোটকেন্দ্রগুলিকে।




Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...