Thursday, June 25, 2026

বৃষ্টিস্নাত তিলোত্তমা, আগামী পাঁচদিন বঙ্গে ভারী বৃষ্টি

Date:

Share post:

জুন মাসের গোড়াতেই আরব সাগর বরাবর পশ্চিম উপকূলের রাজ্যগুলিতে আগাম বর্ষা ঢুকেছে। কিন্তু উত্তরবঙ্গে প্রবল বর্ষণ হলেও ছিটেফোঁটা বৃষ্টিতে তুষ্ট থাকতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে ছুটির দিন সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি নেমেছে বঙ্গে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

আজ সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। মাঝেমধ্যে সূর্যের আলো উঁকি দিলেও আবার তা মেঘের আনাগোণায় ঢাকা পড়ে গিয়েছে। গত কয়েকদিন ধরেই কলকাতায় বৃষ্টি হচ্ছে। কখনও হালকা, কখনও বা মাঝারি বৃষ্টিতে ভিজছে শহর। রবিবার সকালেও তার অন্যথা হল না।যদিও আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দুর্বল। তাই বৃষ্টি হলেও তা ক্ষণস্থায়ী হবে বলেই মনে করা হচ্ছে।

এদিকে আইএমডি জানিয়েছে আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ২৬ থেকে ২৯ জুন গোয়া, কর্নাটক, মহারাষ্ট্র, কেরল, গুজরাতের মতো পশ্চিম উপকূলের রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া দফতর। সঙ্গে বজ্র-বিদ্যুতের পূর্বাভাস রয়েছে।

রবিবার থেকে পরবর্তী পাঁচ দিন হলুদ সতর্কতা জারি হয়েছে ওড়িশার বারগড়, ঝারসুগুদা, সম্বলপুর, সুন্দরগড়, দেওগড়, কেওনঝাড়, ময়ূরভঞ্জ, মালকানগিরি, কোরাপুট, রায়গুদা, গজপতিতে। পূবালি হাওয়ার দাপটে উত্তরাখণ্ড ও পূর্ব উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৭ থেকে ২৯ জুন হিমাচল প্রদেশে ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ভারতেও।



Related articles

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...