Tuesday, March 17, 2026

দুর্গ বাঁচাতে আসরে উদ্ধব-পত্নী রশ্মি ঠাকরে, বিক্ষুব্ধ বিধায়কদের স্ত্রীদের সঙ্গে কথা

Date:

Share post:

মহাসঙ্কটে মহাজোট। মহারাষ্ট্রে (Maharastra) শিবসেনার (Sivsena) বিক্ষোভের ফলে সরকার পড়ার মুখে। এই পরিস্থিতিতে এবার আসরে নেমেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Udhab Thakre) স্ত্রী রশ্মি (Rashmi)। বিক্ষুব্ধ বিধায়কদের মানভঞ্জনে তাঁদের স্ত্রীদের সঙ্গে আলোচনা করলেন উদ্ধব-ঘরনি। তাঁরা যাতে ফিরে আসেন সেই নিয়েই রশ্মি আবেদন জানান। সামনে কড়া মনোভাব দেখালেও, ভিতরে ভিতরে গৃহযুদ্ধ মেটাতে গৃহিণীদেরও সামিল করলেন উদ্ধব। নিজেও শিবসেনার বিদ্রোহী কয়েক জন বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে সূত্রের খবর।

এদিকে, শনিবার মধ্যরাতে বিশেষ বিমানে চেপে বডোদরায় গিয়েছেন একনাথ শিন্ডে। দেখা করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি (BJP) নেতা দেবেন্দ্র ফডণবীসের সঙ্গে। সূত্রের খবর, সেখানে ছিলেন স্বয়ং অমিত শাহ (Amit Shah)। তবে, শিন্ডের শাহ-সাক্ষাত হয়েছে কি না, তা জানা যায়নি।

এদিকে, বিদ্রোহী বিধায়ক দীপক কেসারকার ‘শিবসেনা (বালাসাহেব)’ নামে পৃথক একটি গোষ্ঠীর স্বীকৃতির দাবি জানিয়েছেন। এরপরই কোনও রাজনৈতিক দল বা গোষ্ঠী শিবসেনা বা বালাসাহেব ঠাকরের নাম ব্যবহার করতে যাতে না পারে, সে দাবি নিয়ে নির্বাচন কমিশনের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব। পাশাপাশি, প্রকাশ্যে দলত্যাগ-বিরোধী আইন প্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:জিএসটি ক্ষতিপূরণের সেস দেওয়ার মেয়াদ বাড়াতে বাধ্য হল মোদি সরকার

 

 

 

 

spot_img

Related articles

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...