Saturday, June 13, 2026

Rafael Nadal: তিন বছর পর উইম্বলডনে কামব‍্যাক, তবুও মনখারাপ নাদালের

Date:

Share post:

তিন বছর পর উইম্বলডনে (Wimbledon) নামছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। কিন্তু তা সত্ত্বেও মন খারাপ নাদালের। আর মন ভালো থাকবে কী করে, ওপর দিকে যে এবার দেখা যাবে না কিংবদন্তি রজার ফেডারারকে (Roger Federer)। যার ফলে উইম্বলডনের ঘাসের কোর্টে দু’জনের দ্বৈরথ উপভোগ করতে পারবেন না সমর্থকরা। ফেডেরার না খেলার কারণেই মনখারাপ নাদালের। এই প্রথমবার উইম্বলডনে খেলতে পারছেন না রজার।

এই নিয়ে এদিন এক সাক্ষাৎকারের নাদাল বলেন,” এই কোর্টে কত কিছু ভাগ করে নিয়েছি। গত ১৫-২০ বছরে নিজের টেনিস জীবনের দিকে তাকাতে গেলে ফেডেরারের কথাই সবার আগে মনে পড়ে। আমাদের কী চরম শত্রুতা ছিল। একে অপরকে চ্যালেঞ্জ করেছি সব সময়। বরাবর বিশ্বাস করে এসেছি, অন্য কাউকে দেখে নয়, নিজেই নিজেকে দেখে অনুপ্রেরণা পেতে হবে। তবে বিপক্ষে ওর মতো টেনিস তারকা থাকলে সহজেই বোঝা যায় কোথায় ভুল হচ্ছে, কোথায় উন্নতি করতে হবে। রজারকে অসাধারণ খেলোয়াড় বললেও কম বলা হয়।”

আরও পড়ুন:Jaspreet Bumrah: রোহিতের বদলে নেতা কে? কপিল দেবের নজির ছোঁয়ার হাতছানি বুমরাহর সামনে

 

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...