Friday, June 12, 2026

Jaspreet Bumrah: রোহিতের বদলে নেতা কে? কপিল দেবের নজির ছোঁয়ার হাতছানি বুমরাহর সামনে

Date:

Share post:

১ জুলাই ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নামছে ভারতীয় দল (India Team)। কিন্তু তার আগে বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। করোনায় (Corona) আক্রান্ত হন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এখন প্রশ্ন হল যদিও ইংল‍্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে খেলতে না পারেন রোহিত শর্মা, তাহলে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব কে দেবেন? রোহিতের অনুপস্থিতির পাশাপাশি সহ-অধিনায়ক কে এল রাহুলও নেই চোটের কারণে। রাহুলের অনুপস্থিতি দলের সহ-অধিনায়ক যশপ্রীত বুমরাহ। তাই রোহিত মাঠে নামতে না পারলে বুমরাহই সম্ভবত এজবাস্টনে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন। আর বুমরাহ নেতৃত্ব দিলে, এক্ষেত্রে কপিল দেবের নজির ছোঁয়ার হাতছানি রয়েছে তাঁর সামনে।

১৯৮৭ সালের মার্চে কপিল দেব শেষ ফাস্ট বোলার হিসাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তারপর আর কোন ফাস্ট বোলার দেশকে নেতৃত্ব দেননি। সেই ঘটনার সাড়ে তিন দশক পর, ফাস্ট বোলার হিসাবে যদি বুমরাহ দলকে নেতৃত্ব দিতে পারেন, তাহলে কপিল দেবের সঙ্গে এক আসনে বসবেন বুম বুম বুমরাহ।

গত বছর ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারত। প্রথম চারটি টেস্ট নির্বিঘ্নেই হয়। কিন্তু পঞ্চম টেস্ট করোনার কারণে স্থগিত হয়ে যায়। সেই টেস্টটিই ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা। কিন্তু তার আগে ফের করোনা আতঙ্ক। করোনার আক্রান্ত হন রোহিত।

আরও পড়ুন:Rohit Sharma: করোনায় আক্রান্ত রোহিত শর্মা, কোয়ারেন্টাইনে ভারত অধিনায়ক

 

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...