Friday, June 19, 2026

বন্দুকবাজদের রুখতে ‘ঐতিহাসিক’ আগ্নেয়াস্ত্র বিলে সই করলেন বাইডেন

Date:

Share post:

বন্দুকবাজদের হামলায় জেরবার মার্কিন মুলুক। এর জেরে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তাই অস্ত্র আইনে বদল আনা হল। বৃহস্পতিবার আমেরিকার সেনেটে এই বিল পাশের পর এবার তাতে সই করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। যার ফলে বিলটি পরিণত হল আইনে। তৈরি হল এক ঐতিহাসিক এক মুহূর্ত।


আরও পড়ুন: কড়া পুলিশি পাহাড়ায় ঝালদা ও পানিহাটি সহ ৬টি পুর ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ


বারবার বন্দুকবাজদের হানায় আক্রান্ত হয়েছে আমেরিকা ।এলোপাথাড়ি গুলির শিকার হয়েছেন নিরীহ মানুষ। এমনকী, স্কুলের ছোট্ট শিশুরাও রেহাই পায়নি বন্দুকবাজদের হাত থেকে।বাইডেনের কড়া হুঁশিয়ারির পরও লাভ হয়নি।এমতাবস্থায় আগ্নেয়াস্ত্র বিলটি মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন পাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ইউরোপে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে যোগ দিতে যাওয়ার আগেই বিলটি সই করলেন জো বাইডেন। সেই সঙ্গে জানিয়ে দিলেন, ”যদিও এই বিল আমি যা চেয়েছিলাম তার সবটা করতে পারবে না। কিন্তু এতে সেই পদক্ষেপগুলি রয়েছে যার কথা আমি দীর্ঘ সময় ধরে বলে আসছি। এটি জীবন বাঁচাবে। আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন।”



Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...