Saturday, June 13, 2026

Corona: উদ্বেগের মাঝে স্বস্তি! কমল দৈনিক আক্রান্তের সংখ্যা 

Date:

Share post:

গত কয়েকদিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। গত কয়েকদিন ধরে ১৬-১৭ হাজারের মধ্যে ঘোরাফেরা করছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। আজ অনেকটাই স্বস্তি। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কমল সামান্য, আপাতত তা দাঁড়িয়েছে ১১ হাজারের ঘরে।

যেভাবে দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে করোনার চতুর্থ ঢেউ নিয়ে উদ্বেগ আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। দেশের সক্রিয় রোগীর সংখ্যা বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃত্যু(Death in Corona)। তবে রবিবারের পরিসংখ্যান কিছুটা হলেও আশ্বস্ত করছে চিকিৎসক মহলকে। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৩৯ জন। যা গতকালের থেকে অনেকটাই কম। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯২ হাজার ৫৭৬ জন। এই সংখ্যাটা খানিকটা বেড়েছে বটে। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯৯৯। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৮ শতাংশ।



Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...