Saturday, June 13, 2026

বিহারে ইনস্পেক্টরের ঘুষের টাকা গুনতে গিয়ে নাজেহাল তদন্তকারীরা

Date:

Share post:

চারদিকে শুধু টাকা আর টাকা!ঘরের যেখানেই হাত দেওয়া হচ্ছে সেখানেই মিলছে টাকা। বিছানার তোশকের তলায় টাকা। দেওয়ালের তাকে টাকা।টিফিন বক্সের ভিতরে টাকা। মশলার কৌটোর ভিতরে টাকা।ঘরময় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ১০০ থেকে ২০০০ টাকার নোট।যা দেখে তাজ্জব বনে গিয়েছেন আধিকারিকরা।কয়েক ঘণ্টা ধরে তারা নোট গুনতে থাকেন।ঘটনাস্থল বিহার।

আরও পড়ুন- Rafael Nadal: তিন বছর পর উইম্বলডনে কামব‍্যাক, তবুও মনখারাপ নাদালের
দিন কয়েক আগে বিহারে ড্রাগস ইনস্পেক্টরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এভাবেই তাজ্জব হয়ে যান ভিজিল্যান্স কর্তারা। কত টাকা ওই অফিসারের বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে তা জানা যায়নি।সূত্রের খবর, হিসাব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে পটনার ড্রাগস ইনস্পেক্টর জিতেন্দ্র কুমারের বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকার হদিশ মেলে।
তদন্তকারীরা সেই টাকার হিসেব করতে জিতেন্দ্রর ঘরের বিছানায় পুরো খাট জুড়ে টাকা বিছিয়ে দেন। নগদ টাকা ছাড়াও বিপুল পরিমাণ গয়নাগাটি উদ্ধার হয়েছে।যার বেশির ভাগ রুপোর। দুটো বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।ওই ড্রাগস ইনস্পেক্টরকে গ্রেফতার করা হয়েছে।

Related articles

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...