Friday, May 15, 2026

মহারাষ্ট্রের মহাসঙ্কটের নেপথ্যে চুপিসারে কাজ করেছে বিজেপিই,শিবসেনার ১৫ বিদ্রোহী বিধায়ক পেল কেন্দ্রীয় নিরাপত্তা

Date:

Share post:

মহারাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েনে বিজেপির হাত নেই বলে যতই মুখে দাবি করুক না কেন, আদতে তা যে সত্যি নয়, তা আবারও প্রমাণ হল। সূত্রের খবর, শিণ্ডে শিবিরের ১৫ জন বিদ্রোহী বিধায়ককে ওয়াই প্লাস নিরাপত্তা দিচ্ছে মোদি সরকার। অর্থ্যাৎ এখান থেকেই পরিষ্কার মহারাষ্ট্রের মহাসঙ্কটের নেপথ্যেই রয়েছে গেরুয়া শিবির। এমনকী রাতারাতি শিবসেনার বিদ্রোহী বিধায়কদের মুম্বই থেকে নিরাপদে সকলের অজান্তে চুপিসারে গুজরাতে পৌঁছে দেওয়ার কাজ করেছেন বিজেপি বিধায়করাই।


আরও পড়ুন:উত্তরপ্রদেশে শিক্ষক নিয়োগে দুর্নীতি ফাঁস, ২৪৯৪ ভুয়ো শিক্ষকের হদিশ !


জানা গেছে, কেন্দ্রীয় নিরাপত্তার তালিকায় রয়েছেন বিদ্রোহী বিধায়ক রমেশ বোরনারে, মঙ্গেশ কুড়ালকর, সঞ্জয় শিরসত, লতাবাই সোনাওয়ানে, প্রকাশ সুর্ভে-সহ ১৫ জন বিধায়ক। তবে তালিকায় নাম নেই একনাথ শিন্ডের।


সূত্রের খবর, বিজেপি বিধায়ক রবিন্দর চবন এবং বিজেপি বিধায়ক সঞ্জয় কুটে প্রথম থেকেই মহারাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েনের সময় থেকে যুক্ত ছিলেন। তাঁরা ২ জনই পরিকল্পনা করে একনাথ শিন্ডে সহ বিদ্রোহী বিধায়কদের প্রথমে মুম্বই থেকে গুজরাতের সুরাটের রিসর্টে নিয়ে গিয়েছিলেন। সেখানে যে রিসর্টে তাঁদের রাখা হয়েছিল  সেখানে শিবসেনার বিদ্রোহীদের কোনও রকম মোবাইল ব্যবহার করতে দেওয়া হয়নি এমনকী রিসর্টের বাইরেও তাঁদের যেতে দেওয়া হয়নি। সুরাট থেকে তাঁদের অসমে নিয়ে যেতেও সাহায্য করেছিলেন সেই বিধায়ক। এই দুই বিধায়কই ফড়নবীশের মন্ত্রিসভার সদস্য ছিলেন।


দিন কয়েক আগেই একনাথ শিন্ডে দাবি করেছিলেন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাঁকে সমর্থন জানিয়েছে। শিন্ডে প্রকাশ্যে বিজেপির নাম না করলেও তার ইঙ্গিত যে বিজেপির দিকেই ছিল সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতও দাবি করেছেন শিন্ডের এই বিদ্রোহের নেপথ্যে রয়েছে বিজেপি। সেকারণে বিদ্রোহীদের বারবার সতর্ক করে শিন্ডে বলেছেন যাতে তারা বিজেপির আদর যত্নে ভুলে না থাকেন কারণ প্রয়োজন মিটে গেলে তাঁদের ছুড়ে ফেলতে সময় নেবে না বিজেপি।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...