Saturday, June 20, 2026

ফেলুদা নয়, এবার ‘জাহাঙ্গিরের স্বর্ণমুদ্রা’ খুঁজতে চলেছে কেন্দ্র সরকার

Date:

Share post:

বইয়ের পাতা থেকে বাস্তবে উঠে এল মহামূল্যবান ‘জাহাঙ্গিরের স্বর্ণমুদ্রা’ (‘Jahangir’s gold coin’)। মানিকবাবুর গল্পে ফেলুদা এই স্বর্ণমুদ্রা খুঁজতে উদ্যত হয়েছিলেন ঠিকই , তবে এবার কেন্দ্র সরকার সন্ধান করতে চলেছে এই স্বর্ণমুদ্রার (Gold Coin)। গত প্রায় চার দশক আগে এর সন্ধান করেছিল ভারত সরকার (Government of India)কিন্তু সাফল্য আসেনি। ফের নতুন করে শুরু।

সম্প্রতি সামনে এসেছে ‘জাহাঙ্গিরের স্বর্ণমুদ্রা’ নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য। হায়দরাবাদের (Hyderabad) নিজামের (Nizam) কোষাগারে মিলেছে ঐতিহাসিক এই স্বর্ণমুদ্রার খোঁজ। ইতিহাসের দিক থেকে বিচার করলে এই স্বর্ণমুদ্রাটি অমূল্য। মুঘল সম্রাট জাহাঙ্গিরের শাসনকালে এটি তৈরি করা হয়েছিল। ১৯৮৭ সালে এর মূল্য নির্ধারিত হয়েছিল ১৬ মিলিয়ন মার্কিন ডলার। সেই একটি স্বর্ণমুদ্রার (Gold coin)ওজন প্রায় ১২ কেজি! আজও অধরা ঐতিহাসিক অতিকায় স্বর্ণমুদ্রা। সিবিআইয়ের (CBI) প্রাক্তন যুগ্ম ডিরেক্টর শান্তনু সেন তাঁর বইয়ে এই ঘটনার কথা উল্লেখ করে জানিয়েছেন, জাহাঙ্গির তাঁর আমলে এরকম দুটি স্বর্ণমুদ্রা নির্মাণ করিয়েছিলেন। যার একটি তিনি দিয়েছিলেন ইরানের রাষ্ট্রদূত ইয়াদগার আলিকে। অন্যটি দেওয়া হয়েছিল হায়দরাবাদের নিজামকে। সেটিই পরে নিলাম করার চেষ্টা হয়েছিল ১৯৮৭ সালে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একটি মামলা দায়ের করে সেটি উদ্ধারের চেষ্টা করেছিল। কিন্তু সাফল্য আসে নি। সাড়ে তিন দশক কেটে যাওয়ার পর এবার নতুন করে সেই স্বর্ণমুদ্রার সন্ধান শুরু করেছে কেন্দ্র।



Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...