Saturday, March 14, 2026

AIFF: এআইএফএফ-এর সচিব পদ থেকে ইস্তফা দিলেন কুশল দাস

Date:

Share post:

ইস্তফা দিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) সচিব কুশল দাস (Kushal Das)। শারীরিক অবস্থার কারণ দেখিয়ে গত ২০ জুন সর্বভারতীয় ফুটবল সংস্থা থেকে সরে দাঁড়িয়েছিলেন কুশল। আর এবার সচিব পদ থেকে ইস্তফা দিলেন তিনি। যার ফলে এআইএফএফ-এর সঙ্গে কুশল দাসের দীর্ঘ ১২ বছরের সম্পর্কের ইতি ঘটল। ২০১০ সালে ফেডারেশনের সচিব পদে নিযুক্ত হয়েছিলেন কুশল। পদত্যাগের কারণ হিসেবে নিজেদের অসুস্থতাকে দায়ী করেছেন তিনি।

এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক এআইএফএফ-এর এক কর্তা বলেন, হ‍্যাঁ, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উনি পদত্যাগ করেছেন।”

শোনা যাচ্ছে, ভারতীয় ফুটবল এখন যারা চালাচ্ছেন, সেই প্রশাসকদের কমিটিই কুশল দাসকে কোনও কাজ করতে বারণ করেছিল। এছাড়াও জানা যাচ্ছে, এআইএফএফে অডিট করে বিস্তর আর্থিক দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে। তার পরেই প্রশাসকদের কমিটির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি।

আরও পড়ুন:Kl Rahul: সফল অস্ত্রোপচার, সোশ্যাল মিডিয়ায় জানালেন রাহুল

 

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...