Saturday, May 9, 2026

Khabi Lame: বাইশ বছরের ব্যতিক্রমী টিকটক স্টারের ২০ কোটি ফলোয়ার !

Date:

Share post:

তিনি কথা বলেন না বটে,  কিন্তু তাঁর মুখভঙ্গিমার (Facial Expression) গুণে জয় করে ফেলেছেন কোটি কোটি মানুষের হৃদয়। সোশ্যাল মিডিয়ার (Social media) মানুষের কাছে তিনি হিট টিকটকার খাবি লেম (Khabi Lame) । মাত্র ২২বছর বয়সেই তাঁর অনুরাগীর (Followers) সংখ্যা প্রায় ২০ কোটি।

জীবনে হাসি বড় অমলিন বস্তু, সবাই হাসতে পারে না আর সহজে অন্যকে হাসানোর ক্ষমতা সবার থাকে না। এটা নিঃসন্দেহে একটা বিশেষ গুণ বটে।আর তাতেই হিট টিকটকার খাবি লেম (Khabi Lame)। জীবনের নানা গতিপ্রকৃতি ঘটনা আর অঘটন নিয়ে লাইফ হ্যাকস্’-এর ভিডিও করেন তিনি। তবে tiktok ভিডিও মানেই যে লিপ সিঙ্ক করা এটা তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি একটু ব্যতিক্রমী। তাঁর কোনও ভিডিওতেই কথা বলেন না সেনেগালের খাবি লেম। কথা বলেন না বলেই অঙ্গভঙ্গির মাধ্যমে সব কিছু বুঝিয়ে দেন। মুখভঙ্গিমার মাধ্যমে সাধারণ জীবন যাত্রার উপলব্ধিগুলো সহজ করে তোলেন তিনি। সহজ কাজ কীভাবে জটিল করা হয় এবং সেই জটিলতা মনে কতটা বিরক্তি ও মজার উদ্রেক করে তা মুখে নানা ভঙ্গিমার মাধ্যমে ফুটিয়ে তোলেন তিনি।

সব হাসির গল্পের পিছনে যেমন আনন্দের কারণ থাকে না, তেমনি যারা মানুষকে হাসাতে পারেন তাদের জীবনটাও যে সদা হাস্যময় এমনটা নয়। ছোটবেলা থেকেই ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত তিনি। পড়াশুনা শেষ করতে পারেননি, সেনেগাল থেকে চলে যান ইতালিতে। সেখানে গিয়ে শুরু হয় কঠিন লড়াই। কখনও হোটেলে কাজ কখনও কারখানায়। অবশেষে চাকরি হারিয়ে স্যোশাল মিডিয়া পেজে ভিডিও তৈরি করা শুরু। চলতি বছরে তিনি ইতালির নাগরিকত্ব পেয়েছেন। আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে তিনি চেনা মুখ। টিকটকে সবচেয়ে বেশি ফলোয়ার্স থাকা চার্লি দি’অ্যামেলিওকে টপকে গিয়েছেন খাবি। এবার নতুন রেকর্ড গড়তে চলেছেন এই যুবক।



Related articles

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...