Tuesday, June 23, 2026

দেশের অশান্তির জন্য নূপূর শর্মাকেই দায়ী করল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

বিজেপি মুখপাত্র (সাসপেন্ডেড) নূপূর শর্মা গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে। শুক্রবার নূপূর মামলার শুনানিতে স্পষ্ট করে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশে এই মুহূর্তে যে অশান্তি চলছে তার জন্য নূপূর শর্মাকেই দায়ী করল শীর্ষ আদালত।


আরও পড়ুন:বিতর্ক-বিক্ষোভ দূরে ঠেলে আজ থেকেই শুরু সেনাবাহিনীর অগ্নিপথ নিয়োগ প্রক্রিয়া


উল্লেখ্য, পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আগুন জ্বলেছিল দেশে। সেই আঁচ থেকে বাদ যায়নি বাংলাও।নূপূর শর্মার বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই সব অভিযোগ একত্রিত করে দিল্লিতে স্থানান্তরিত করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নূপূর শর্মা। তিনি আবেদন জানিয়ে দাবি করেন, তাঁর প্রাণ সংশয় রয়েছে। তবে নূপূরের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপূর শর্মাকে তিরস্কার করে বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘আমরা ওই বিতর্কসভাটি দেখেছি। যে ভাবে তিনি কথাগুলো বলেছেন তা-ও দেখেছি। আপনি নিজে এক জন আইনজীবী হয়ে, এরকম করেছেন যা লজ্জার। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’’ আদালত এও বলেছে, একটা মন্তব্যের জন্য দেশে যা ঘটেছে তার জন্য একা নূপূর শর্মাই দায়ী।


সুপ্রিম কোর্টে নূপূরের আইনজীবী বলেন, নূপূরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তা শুনে বিচারপতি বলেন, ‘‘তিনি হুমকির মুখে পড়ছেন, না কি তিনিই নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন! তিনি দেশে অশান্তির বাতাবরণ তৈরি করেছেন। আজ গোটা দেশে যা চলছে, তার পিছনে দায়ী একা এই মহিলা।’’এমনকী সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশকেও তীব্র ভর্ৎসনা করেছে।

 


Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...