Sunday, May 17, 2026

West Bengal: ১৮ জুলাই থেকে স্নাতক স্তরে অনলাইনে ভর্তি শুরু

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গতমাসে। হিসেব মতো এ মাসের মাঝামাঝির সময় থেকেই কলেজে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা। সেইমতো এবার বিজ্ঞপ্তি জারি করা হল উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে। আগামী ১৮ জুলাই থেকে স্নাতক স্তরে অনলাইনে ভর্তি (Online Admission) শুরু।

করোনা কাটিয়ে অফলাইনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলেও এবছর কলেজ (College) ও বিশ্ববিদ্যালয়ে (University) ভর্তির প্রক্রিয়া হবে অনলাইনেই। এর জন্য আলাদা করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না পড়ুয়াদের। উচ্চশিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক এবং স্নাতকোত্তরে আলাদা আলাদা সময়ে ভর্তি নেওয়া হবে।

স্নাতক স্তরে ভর্তির নিয়ম:

আবেদন শুরু: ১৮ জুলাই
আবেদন করার শেষ তারিখ: ৫ আগস্ট
মেধা তালিকা প্রকাশ: ১৬ আগস্ট
ভরতির প্রক্রিয়া শেষ: ১৫ সেপ্টেম্বর
ক্লাস শুরু: ১৯ সেপ্টেম্বর (প্রথম সেমেস্টার)

স্নাতকোত্তরে ভর্তির নিয়ম:

আবেদন শুরু: ১ সেপ্টেম্বর
আবেদন করার শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর
মেধা তালিকা প্রকাশ: ২০ সেপ্টেম্বর
ভরতির প্রক্রিয়া শেষ: ২১ অক্টোবর
ক্লাস শুরু: ১ নভেম্বর

পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে ভর্তির জন্য যে অর্থ দাখিল করতে হবে তা ই-পেমেন্ট সার্ভিস-এর (E-payment) মাধ্যমেই জমা দেওয়া যাবে তাই আলাদা করে বিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে সশরীরে হাজির হওয়ার কোনও প্রয়োজন নেই।



Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...