Sunday, June 14, 2026

Ravindra Jadeja: ঋষভ পন্থের পর ব‍্যাট হাতে শতরান জাদেজার

Date:

Share post:

ঋষভ পন্থের (Rishabh Pant) পর ব‍্যাট হাতে শতরান করলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। শনিবার এজবাস্টন ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম ইনিংসে ১০৪ রান করলেন তিনি। তাঁর শতরানে ভর করেই প্রথম ইনিংসে ৪১৬ রান তুলল ভারতীয় দল।

গতকাল ৮৩ রানে অপরাজিত ছিলেন জাড্ডু। শনিবার একবারে ঠান্ডা মাথায় বাকি ১৭ রান করেই লাল বলের ক্রিকেটে জীবনে তৃতীয় সেঞ্চুরিটি করে ফেলেলন বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার। ১০৪ রানে আউট হন তিনি। গতকাল যখন শুরুর দিকে একের পর এক উইকেট পরতে থাকে ভারতের, তখন দলের রান আগে বাড়ানোর দায়িত্ব নেন ঋষভ পন্থ এবং জাদেজা জুটি। ১৪৬ রানে আউট হন পন্থ। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে ২২২ রান স্কোরবোর্ডে যোগ করেন তাঁরা। এজবাস্টনে ঐতিহাসিক ২২২ রান এসেছে পন্থ-জাদেজার ব্যাট থেকে। যার ফলে ভেঙে চুরমার হয়ে গিয়েছে একাধিক রেকর্ড।

আরও পড়ুন:Wriddhiman Saha: সিএবিতে এসে এনওসি নিয়ে গেলেন ঋদ্ধি

 

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...