Saturday, June 13, 2026

এবার লুক আউট সার্কুলার জারি কলকাতা পুলিশের, ঘোর বিপাকে নূপুর শর্মা

Date:

Share post:

ধর্মীয়ভাবাবেগে আঘাত করে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্যে দেশজুড়ে হিংসার বাতাবরণ। গোটা দেশে আগুন লাগিয়েছেন তিনি। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণে নূপুর শর্মাকে প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছে। যা নিয়ে আগেই অস্বস্তি বেড়েছে। এবার বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল কলকাতা পুলিশ।

জানা গিয়েছে, পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নূপুরের বিরুদ্ধে আমহার্স্ট থানায় অভিযোগ দায়ের হয়। এরপর ২৫ জুন আমহার্স্ট থানার তরফে তাঁকে তলব করা হয়েছিল। সেই হাজিরা এড়িয়ে যান নূপুর। তারও আগে
নারকেলডাঙা থানায় অভিযোগ করা হয় নূপুর শর্মার বিরুদ্ধে। গত ২০ জুন তাঁকে তলব করে কলকাতা পুলিশ। সেই সময়ও হাজিরা দেননি তিনি। তখন কলকাতা পুলিশকে ইমেল মারফৎ চিঠি পাঠিয়ে চার সপ্তাহের সময় চেয়ে নেন নূপুর।

এবার বিজেপির বহিষ্কৃত সেই নেত্রীর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল কলকাতা পুলিশ। যা নিয়ে ঘোর বিপাকে নূপুর শর্মা।


Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...