Saturday, June 13, 2026

Corona:  উদ্বেগ বাড়িয়ে দেশে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যা 

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে নিশ্চিন্তে থাকার কোন উপায় নেই। সংক্রমিতের হার যেভাবে বাড়ছে তাতে চতুর্থ ঢেউ নিয়ে যে আশঙ্কা করা হচ্ছিল মুক্তি পাবার কোন উপায় নেই। গত কয়েকদিন ধরে ১৭ হাজারেরও বেশি করোনা ভাইরাসের (Corona) দৈনিক সংক্রমণ।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯২ জন। তবে চিন্তা বাড়াচ্ছে সক্রিয় রোগের সংখ্যা। দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ল অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৫৬৮। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। দেশে এই নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ১৬৮ জনের।

দেশের নিরিখে রাজ্যের করোনা গ্রাফ নিয়ে বাড়ছে চিন্তা। একদিনে বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৩৯ জন। চিকিৎসকরা করোনা পরীক্ষায় জোর দেওয়ার পাশাপাশি মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার কথাও বলছেন।



Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...