Sunday, May 17, 2026

অমরাবতী খুনের ঘটনাতেও কি নূপুর শর্মা ইস্যু? তদন্তে নামলো NIA

Date:

Share post:

উদয়পুরে কানহাইয়ালাল তেলির(Kanhaiyalal Teli) মতোই মর্মান্তিক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের(Maharashtra) অমরাবতীতেও(Amaravati)। গত ২১ জুন মহারাষ্ট্রের অমরাবতীতে ৫৪ বছরেরে এক কেমিস্টকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। অনুমান করা হচ্ছে এই ঘটনাতেও রয়েছে নূপুর শর্মা(Nupur Sharma) যোগ। তার জেরেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) নির্দেশে উদয়পুরের পর অমরাবতী হত্যাকাণ্ডেও তদন্তের দায়িত্ব নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(NIA)।

গত ২১ জুন বছর ৫৪-র ওই কেমিস্ট উমেশ প্রহ্লাদকর কোলহেকে একই কায়দায় গলার নলি কেটে খুন করা হয়। অনুমান করা হচ্ছে, নূপুর শর্মার সমর্থনে কিছু পোস্ট করার জন্যই রোষের শিকার হয়েছেন তিনি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমে সন্দেহের ভিত্তিতে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে টুইট করে জানানো হলো এই মামলা তদন্তভার হাতে তুলে নিচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা।

 

উল্লেখ্য, সম্প্রতি রাজস্থানের উদয়পুরে নিজের দোকানে খুন হন পোশাকনির্মাতা কানাইয়া লাল তেলি। এই ঘটনায় দুই অভিযুক্ত গোস মহম্মদ ও রিয়াজ আখতারিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের সঙ্গে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এনআইএ (NIA) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ পাশাপাশি অমরাবতী কাণ্ডেও একই যোগসূত্র রয়েছে অনুমান করে তদন্ত ভার তুলে দেওয়া হলো এনআইএ-র কাঁধে।


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...