Sunday, May 17, 2026

Howrah: একসঙ্গে ১৭ টি চাকরি ! চমক দিয়ে রেকর্ড বালির অরিজিতের 

Date:

Share post:

করোনাকালে (Corona) চাকরি হারিয়েছেন বহু মানুষ। কর্মহীন হয়ে অনেকেই ভয়ংকর কিছু কান্ডও ঘটিয়েছেন নিজেদের জীবনে। কিন্তু একেবারেই বিপরীত ঘটনা ঘটেছে হাওড়ার (Howrah) বালির এক যুবকের অরিজিৎ রায়- এর (Arijit Roy) সঙ্গে। একসঙ্গে ১৭ টি চাকরির অফার (Job offer) তাঁর কাছে।

হাওড়ার বালির ঘোষপাড়ার বাসিন্দা অরিজিৎ রায়। তিনি চুঁচুড়ার হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের (Hooghly Engineering And Technology College) ছাত্র। গত দু’মাসে একের পর এক চাকরির অফার পেয়েছেন। সংখ্যাটা হিসেব করে দেখা গেছে প্রায় ১৭। সবকটি চাকরি পেয়েছেন বহুজাতিক সংস্থায়। তালিকায় রয়েছে উইপ্রো (WIPRO), টিসিএস(TCS), ইনফোসিস, অ্যাকসেঞ্চার, বাইজুস-এর মতো বিভিন্ন সংস্থা। তবে এখনও বিশেষ সুখবর আসা বাকি বলে দাবি অরিজিতের। কিন্তু এই বাজারে সাফল্যের রহস্যটা কী? অরিজিৎ বলছেন মন দিয়ে পড়াশোনা করলে সাফল্য আসবেই। কম্পিউটার প্রোগ্রামিং থেকে শুরু করে অন্যান্য যাবতীয় বিষয় যথাযথভাবে পড়ানোর জন্য কলেজ কর্তৃপক্ষকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অরিজিৎ।



Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...