Sunday, May 17, 2026

থাকা হল না নতুন বাড়িতে! কফিনবন্দি হয়ে ফিরছেন বনগাঁর সেনা জওয়ান

Date:

Share post:

গত এপ্রিলে বাড়ি এসেছিলেন। কথা দিয়েছিলেন জুলাই মাসে আবার বাড়ি আসবো। সেই কথামতো বাড়ি ফিরবেন বনগাঁর সন্তু বন্দ্যোপাধ্যায়। কিন্তু বেঁচে নয়, ফিরবেন কফিনবন্দি হয়ে। এমনটা হবে এটা কল্পনা করতে পারেননি কেউই। কিন্তু বর্তমানে এহেন দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী থাকলো বনগাঁর শ্রীপল্লীর সন্তু বন্দ্যোপাধ্যায়ের পরিবার।

টাকা জমিয়ে নতুন বাড়ি বানাচ্ছিলেন সন্তুরা। বাড়ির কাজ প্রায় শেষের মুখেই। নিহত জওয়ানের বাবা গোপাল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মাস তিনেক আগে বাড়ি এসেছিল। বলেছিল, জুলাই মাসে আসব। ঘরগুলোর কাজ শেষ করব।’ এর মধ্যে বাড়ির কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু নতুন বাড়িতে থাকা হল না সন্তুর। কাঁদতে কাঁদতে স্ত্রী জয়া বলেন, ‘কত স্বপ্ন ছিল। নতুন ঘরে থাকব। ঘরের সব কাজ শেষ হয়ে গিয়েছিল।’

প্রসঙ্গত, সম্প্রতি মণিপুরে ভূমিধসের কারণে মৃত্যু হয়ে বহু মানুষের। শ্রমিকের পাশাপাশি একাধিক সেনা জওয়ান মৃত্যুবরণ করে আর তাদের মধ্যে একজন ছিলেন উত্তর চব্বিশ পরগনার বনগাঁর বাসিন্দা সন্তু বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে সন্তুর মৃত্যুর খবর এসে পৌঁছয় ব্যারাকপুরের বাড়িতে। সেই থেকে শোকের ছায়া এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

আরও পড়ুন- নির্মম! সন্দেহের বসে দুই শিশুকে শিকল দিয়ে বাঁধলেন এক মহিলা

 

 

 

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...