Wednesday, May 13, 2026

ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ আমেরিকার, ‘ভ্রান্ত-বিভ্রান্তিকর তথ্য’, পাল্টা নয়াদিল্লি

Date:

Share post:

ভারতের(India) ধর্মীয় স্বাধীনতা অত্যন্ত উদ্বেগ জনক অবস্থায়। এমনটাই অভিযোগ তুলে রিপোর্ট পেশ করেছিল ‘মার্কিন কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’। তবে এই অভিযোগ পত্র পাঠ খারিজ করে দেওয়া হল নয়া দিল্লির(New Delhi) তরফে। ভারতের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত যে রিপোর্ট পেশ হয়েছে তা ভ্রান্ত এবং বিভ্রান্তিকর, ভারত সম্পর্কে সম্যক জ্ঞানের অভাব।

সম্প্রতি ‘মার্কিন কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমে’র (USCIRF) তরফে তাদের বার্ষিক রিপোর্ট পেশ করা হয়। যেখানে চিন, পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গে ভারতকেও ধর্মীয় স্বাধীনতার নিরিখে বিশেষ উদ্বেগ জনক দেশ হিসেবে চিহ্নিত করে। বলার অপেক্ষা রাখে না, মার্কিন ওই রিপোর্ট আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তিতে একটি বড় ধাক্কা। আর এই রিপোর্ট প্রকাশের পরই কড়া অবস্থান নিল বিদেশ মন্ত্রক। রিপোর্টকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তুলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “ভারত সম্পর্কে পক্ষপাতদুষ্ট এবং ভ্রান্ত রিপোর্ট পেশ করা হয়েছে। এই ধরনের মন্তব্যগুলি ভারত এবং এদেশের সাংগঠনিক কাঠামো সম্পর্কে চরম অজ্ঞতার পরিচয়। USCIRF লাগাতার উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে মন্তব্যগুলি করছেন, সেটা শুধুই এই কমিটির বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় আরও বাড়াচ্ছে।” অবশ্য মার্কিন কমিটির লাগাতার এই ভারত বিরোধিতার যে উদ্দেশ্যপ্রণোদিত তার প্রমাণও পাওয়া গিয়েছে সম্প্রতি। এই কমিটির একাধিক সদস্যকে ভারত বিরোধী মৌলবাদী সংগঠনের মঞ্চে দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে ডিসিনফো ল্যাব নামক সংস্থার রিপোর্টে।


Related articles

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...