Wednesday, May 20, 2026

চায়ের দাম ২০ টাকা আর সার্ভিস চার্জ ৫০! দিনের পর দিন রেলের ডাকাতির পর্দাফাঁস করলেন যাত্রী

Date:

Share post:

চায়ের দাম ২০ টাকা। আর তার সার্ভিস চার্জ ৫০ টাকা। শুনলেও অবাক লাগছে তাই না! কিন্তু দিল্লি থেকে ভোপালগামী শতাব্দী এক্সপ্রেসে দিনের পর দিন দিনে দুপুরে এমনই ডাকাতি চলছে।যা হাতে নাতে ধরলেন ট্রেনেরই এক যাত্রী।

আরও পড়ুন:অগ্নিপথ : স্থগিত রেখে আলোচনায় বসুন, প্রতিরক্ষা উপদেষ্টা কমিটির বৈঠকে বলবেন সুদীপ

গত ২৮ জুন শতাব্দী এক্সপ্রেসে চড়েছিলেন এক যাত্রী। চা পান করতে চেয়ে ট্রেনেই চায়ের অর্ডার দেন তিনি। যথাসময়ে গরম গরম চা-ও চলে আসে। কিন্তু বিল দেখতেই চক্ষু চড়কগাছ! এ কী !চায়ের দাম ২০ টাকা। আর তার সার্ভিস চার্জ ৫০টাকা!এতো বাঁশের চেয়ে কঞ্চি দড় অবস্থা! আইআরসিটিসি-র ইনভয়েসটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই যাত্রী। এরপরই রীতিমত ভাইরাল হয়ে পড়ে তাঁর পোস্টটি।


ট্রেনযাত্রী বালগোবন্দি ভার্মা  আইআরসিটিসি-র ইনভয়েসটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘২০ টাকার চায়ের উপর ৫০ টাকার কর। এত দিন শুধু ইতিহাস বদলাতো, এখন সত্যি দেশের অর্থশাস্ত্র বদলে গিয়েছে।’ এরপরই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ও সমালোচনার ঝড় বয়ে যায়।

 


যদিও রেলওয়ে এই বিষয়ে কান দিতে নারাজ। অজুহাতের একাধিক গল্প তাদের কাছে রয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই, তাদের যুক্তি, যদি কোনও যাত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার সময়ই আগাম খাবারেরও বুকিং না করেন তা হলে ৫০ টাকা করে সার্ভিস চার্জ দিতে হবে। অর্থাৎ ট্রেনে সফরের সময় কিছু কিনে খেতে হলে ৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। ২০১৮ সালে এ নিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছিল তারা। বলা হয়েছিল, আগে থেকে বুকিং না করা থাকলে সফরের সময় যদি কোনও যাত্রীর চা, কফিও অর্ডার করেন তা হলেও ৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। অর্থাৎ তাদের হিসেবমতো নিয়মে কোনও ফাঁক নেই। কিন্তু ২০ টাকার চায়ে ৫০ টাকার সার্ভিস চার্জ কী দিনে দুপুরে ডাকাতি নয়?

Related articles

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...

ISL: ইতিহাস সৃষ্টির হাতছানি, ইন্টার কাশীর বিরুদ্ধে সতর্ক অস্কার

২২ বছর পর দেশের সেরা লিগ জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের( East Bengal) সামনে। ইতিহাস সৃষ্টির দুয়ারে লাল হলুদ। তবে...

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...

দিল্লি যাচ্ছেন শুভেন্দু: মন্ত্রিসভা থেকে সিএএ দ্রুত চালু নিয়ে আলোচনা!

বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের...