Thursday, March 5, 2026

স্ট্রেচার এনে হাসপাতালে পাঠালেন আহতকে, রাহুলের মানবিক রূপে মুগ্ধ নেটদুনিয়া

Date:

Share post:

কিছুদিন আগে নাইট ক্লাবে পার্টি করার জেরে নেটিজেনদের রোষানলে পড়েছিলেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। সেই তিনিই এবার ধরা দিলেন মানবিক রূপে। পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কংগ্রেস সাংসদ(Congress MP) রাহুল গান্ধী। নিজের কনভয় থেকে অ্যাম্বুলেন্স ডেকে আহতকে পাঠালেন হাসপাতালে। সাম্প্রতিকতম রাহুলের এই ভিডিও দেখে মুগ্ধ নেট দুনিয়া। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে উঠেছে রাহুলের সেই ছবি।

জানা গিয়েছে, নিজের লোকসভা কেন্দ্র ওয়েনাড়ে দলীয় কর্মসূচি সেরে হোটেলে ফিরছিলেন রাহুল গান্ধী। ফেরার পথে এক দুর্ঘটনার মুখোমুখি হন রাহুল। এক বাইক আরোহী ধাক্কা মারে পথচারীকে, ঘটনার জেরে গুরুতর আহত হন ওই পথচারী। চোখের সামনে এই দুর্ঘটনা দেখে গাড়ি থেকে নেমে আসেন কংগ্রেস সাংসদ। স্থানীয়দের সঙ্গে হাত মিলিয়ে আবু বকর নামে ওই ব্যক্তির প্রাথমিক চিকিৎসা শুরু করেন তিনি। নিজের কনভয়ের অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচার নামিয়ে আনেন নিজেই। এরপর আহতকে হাসপাতালে পাঠানোরও ব্যবস্থা করা হয় রাহুলের তরফে। গোটা ঘটনার ভিডিও মুহূর্তের ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। রাহুলের এই ভিডিও দেখে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, রাহুলের জন্যই প্রাণ ফিরে পেলেন আহত ওই ব্যক্তি। কারও মতে, দেশের সকল নেতারই রাহুলের মতো পদক্ষেপ করা উচিত। সাধারণ মানুষের বিপদ দেখলে তাদের পাশে দাঁড়ানো দরকার।


spot_img

Related articles

খামেনেই-র মৃত্যুতে অবশেষে নীরবতা ভাঙল ভারত! ইরানি দূতাবাসে শোকবার্তা বিদেশ সচিবের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর ছয় দিন পর আনুষ্ঠানিক শোকপ্রকাশ করল ভারত। বৃহস্পতিবার দিল্লিতে অবস্থিত ইরানি...

আনন্দ বোসের হঠাৎ ইস্তফায় স্তম্ভিত! কেন্দ্রের একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস...

ভোটের আগে হঠাৎ পদত্যাগ সি ভি আনন্দ বোসের! অস্থায়ী রাজ্যপাল আর এন রবি

দোরগোড়ায় নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস (C V...

কানাডায় ফের খুন ভারতীয় বংশোদ্ভূত! রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাঞ্জাবি ইউটিউবার 

কানাডার মাটিতে ফের রহস্যজনকভাবে প্রাণ হারালেন এক ভারতীয় বংশোদ্ভূত। এবার অন্টারিও প্রদেশে নৃশংসভাবে খুন করা হলো জনপ্রিয় পাঞ্জাবি...